দশ দিনব্যাপী ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গতকাল বুধবার সন্ধ্যা ৬.৩০টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় ‘সাংস্কৃতিক উৎসব-২০২২’ এর উদ্বোধন। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো এবং সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
উদ্বোধনী দিন সাংস্কৃতিক উৎসবে বরেণ্য, প্রতিশ্রুতিশীল ও শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। অনন্যা প্রজ্ঞা পরিবেশন করেন দেশাত্মবোধ গান ‘সুন্দর সুবর্ণ’। অণ্বেষা রওশন এর কণ্ঠে লোকনৃত্য ‘কান্দুরী’, অপূর্বা ইসলাম ভরতনাট্যম ‘গোকুল’, হিয়া মেহজাবীন প্রজাপতি সৃজনশীল ‘সেদিন আর কত দূরে’ এবং টাপুর সাহা পরিবেশন করেন একক শিশু নৃত্য ভরতনাট্যম ‘শিবকৃত্ত নাম’।
ওয়ার্দা রিহাব পরিবেশন করেন একক নৃত্য ‘শিবস্তুতি’ মনিপুরী, অমিত চৌধুরী ‘নরসিংহ কৌতুবাম’ ভরতনাট্যম, অনিক বোস ‘মোর বীণা ওঠে কোন সুরে বাজি’ দেশাত্মবোধক, রাফিয়া খন্দকার রোজা ‘মেঘপল্লবী’ ওডিসি প্রান্তিক দেবশিব ‘তান্ডব’ ভরতনাট্যম, কস্তুরী মুখার্জী ‘ঝর ঝর বরিষে বারিধারা’ সৃজনশীল, আরিবা ইবনাত ‘ছোয়ারাধা অভিসার’ মনিপুরী, মেহবুবা চাঁদনী ‘কাদের কূলের বউ’ সৃজনশীল, মেহেরাজ হক তুষার ‘মা’ সমসাময়িক, মোহনা মিম ‘তিল্লানা’ ভরতনাট্যম, মৌসুমী রানী বর্মণ ‘চন্ডি বন্দনা’ গৌড়ীয়, হেনা হোসেন ‘আমি বনফুল গো’ সৃজনশীল, অনিন্দিতা খান ‘হারমনি অফ লাইফ’ সমসাময়িক, মো. সোহেল ভূঁইয়া ‘পিনাকেতে লাগে টংকার’ সৃজনশীল এবং দিশা মনি পাল পরিবেশন করেন একক লোকনৃত্য ‘আজ ফাগুনে আগুন লাগে’। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিলরুবা সাথী।
অনুষ্ঠানটি শিল্পকলা একাডেমির ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়।

অর্থহীন ব্যান্ডে আবারও এল বড় বদল। গতকাল একই দিনে অর্থহীন ছাড়ার ঘোষণা দিয়েছেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। তাঁদের স্থলাভিষিক্ত হিসেবে আরও তিন সদস্য যুক্ত হওয়ার খবর জানানো হয়েছে অর্থহীনের পক্ষ থেকে।
১ দিন আগে
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে
ভালোবেসে ঘর বেঁধেছিলেন দুই সংগীতশিল্পী রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। তবে বেশি দিন স্থায়ী হয়নি তাঁদের সেই সংসার। দীর্ঘদিন বিচ্ছেদ নিয়ে বেশি কথা বলেননি কেউ। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী তাঁদের দাম্পত্য ভাঙনের প্রসঙ্গে কথা বলেন।
১ দিন আগে