
সরাসরি সম্প্রচার (লাইভ) চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার রাতে ভুক্তভোগী সাংবাদিক বুলবুল হাবিব বাদী হয়ে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সাত কর্মকর্তা-কর্মচারীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি বিএমডিএর নির্বাহী পরিচালক (ইডি) আবদুর রশীদ। মামলায় অন্য আসামিরা হলেন-ভান্ডার রক্ষক (সাময়িক বরখাস্ত) মো. জীবন, অফিসের পিয়ন মো. সেলিম, ইডির ব্যক্তিগত সহকারী নুরুল ইসলাম, আনসার সদস্য মো. এনামুল এবং গাড়িচালক আবদুস সবুর (সাময়িক বরখাস্ত)।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হত্যার উদ্দেশ্যে মারধর, ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করেছেন বুলবুল হাবিব। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে।’
এর আগে সোমবার সকালে বরেন্দ্র ভবনে হামলার শিকার হন সাংবাদিক বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলাম। সরকারের নির্দেশনা মোতাবেক সকাল ৮টায় বিএমডিএ কর্মকর্তারা অফিসে আসছেন না—এমন সংবাদ সরাসরি প্রচার করা হচ্ছিল এটিএন নিউজে। লাইভ চলাকালে ৮টা হলেও ২০ মিনিট পরে আসেন বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশীদ। তখন তিনি সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর তাঁর নির্দেশে কর্মচারীরা লাইভ চলাকালেই বুলবুল হাবিব ও রুবেলকে মারধর শুরু করেন। মারতে মারতে তাঁদের বরেন্দ্র ভবন থেকে মূল রাস্তায় বের করা হয়। ক্যামেরা ও বুম কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। ক্যামেরা ভেঙে ফেলায় একপর্যায়ে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।
পরে দুই সাংবাদিক চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যান। মারধরের কারণে ক্যামেরাপারসন রুবেলের একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার প্রতিবাদ সকালেই বরেন্দ্র ভবনের সামনে যান রাজশাহীতে কর্মরত সাংবাদিকেরা। তাঁরা দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত করার দাবি জানান। দুপুরে বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান সাংবাদিকদের জানান, প্রধান কার্যালয়ের ভাণ্ডার রক্ষক মো. জীবনকে চাঁপাইনবাবগঞ্জ রিজিয়ন এবং গাড়িচালক আবদুস সবুরকে নওগাঁ রিজিয়নে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। তবে এই বদলি আদেশে অসন্তোষ প্রকাশ করেন সাংবাদিকেরা। তাঁরা জানান দোষীদের সাময়িক বরখাস্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে।
পরে বিএমডিএ সাংবাদিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়। পরে বিএমডিএ সচিব শরিফ আহমেদ এক অফিস আদেশে ভাণ্ডার রক্ষক মো. জীবন এবং গাড়িচালক আবদুস সবুরকে সাময়িক বরখাস্ত করেন। এদের মধ্যে জীবন বিএমডিএ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক।
দুপুরে ঘটনাটি ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান সাংবাদিকদের বলেন, ‘ঘটনার পর তিনি ভিডিও ফুটেজ দেখেছেন। সে মোতাবেক দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে আর যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নির্বাহী পরিচালক আবদুর রশীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে বিএমডিএ চেয়ারম্যান বলেন, ‘তাঁরা নির্বাহী পরিচালকের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে পারেন না। তদন্ত প্রতিবেদন প্রতিবেদন আসার পর সে অনুযায়ী মন্ত্রণালয়কে জানানো হবে। মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।’

রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
২ ঘণ্টা আগে
বিএসটিআইয়ের মান সনদ গ্রহণের আবেদন না করে সুইটমিট, ফারমেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন দেওয়ার অপরাধে চাঁদপুরের দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির অভিযোগে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে বিভিন্ন অনিয়মে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খেয়ে পরিবারের সাত সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে ওই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়া গ্রামের ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও জমির দলিলপত্র নিয়ে যায়
৩ ঘণ্টা আগে