প্রাচীনকাল থেকেই রান্না এবং ঔষধি উপকরণ হিসেবে ব্যবহার হয়ে আসছে মেথি। এর বীজে রয়েছে এমন কিছু উপাদান, যা রোগ-প্রতিরোধে সাহায্য করে থাকে। মেথি রোগজীবাণু ধ্বংস করে, কৃমি, রক্তে চিনির মাত্রা, রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা কমায়। বার্ধক্য দূরে ঠেলে দিয়ে তারুণ্য ধরে রাখতেও মেথির ভূমিকা অনন্য।
খাবারে
নিরামিষ রান্নায় আমরা যে পাঁচফোড়ন ব্যবহার করি তার অন্যতম উপাদান মেথি। পনির, মাছ রান্না ছাড়াও নানা রেসিপিতে মেথি ব্যবহার করা হয়। মেথি শাক খুবই উপকারী। এটি রক্তের কোলেস্টেরল কমায় ফলে হৃদ্রোগের ঝুঁকি কমে। মেথিপাতা ত্বকের ব্যাকটেরিয়া ভেতর থেকে দূর করে। চুল পাকা রোধ করে।
চুল পড়া রোধে
মেথিতে আয়রন এবং ভিটামিনের নানা উপাদান থাকায় চুল পায় পরিপূর্ণ পুষ্টিগুণ। চুলে নিয়মিত মেথির প্যাক ব্যবহার করলে রুক্ষ প্রাণহীন চুলের সৌন্দর্য বৃদ্ধি পায়। চুল পড়া রোধে বহুকাল ধরে মেথির ব্যবহার চলে আসছে। নিয়ম করে এটি খাওয়া যেতে পারে। আবার বেটে মাথার চুলে লাগালে চুল ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল। আবার মেথিবাটা সারা রাত নারকেল তেলের মধ্যে ডুবিয়ে রেখে সকালে চুলে মাখলেও পাওয়া যায় উপকারিতা।
হজমে সহায়ক
বদহজম হলে তা দূর করতে ওষুধের মতো কাজ করে মেথি। এতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ ও অ্যান্টি-অক্সিডেন্ট। এসব দেহের বিষাক্ত উপাদানগুলোকে বাইরে বের করে দেয়। আর তাই সারা রাত পানিতে মেথি ভিজিয়ে রেখে সকালে এর পানি খেলে মেলে উপকার।
ওজন কমাতে
নিয়মিত মেথি ভেজানো পানি খেলে বা দানা খেলে অতিরিক্ত মেদ কমে যায়।
খুশকি রোধে
রোজকার বাইরের ধুলোবালি এবং ত্বকের ভিন্নতা বা সমস্যার কারণে মাথার ত্বকে তৈরি হওয়া খুশকি রোধেও ব্যবহার করা হয় মেথি। মেথি পাউডার বা পানিতে ভিজিয়ে রেখে পেস্ট তৈরি করে এতে খানিকটা লেবুর রস বা টক দই মিশিয়ে মাথার ত্বকে এবং চুলে লাগালে খুশকি কমে যায়।
তথ্যসূত্র: হেলথ লাইন

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫