চলন্ত ট্রেনে ৯ বছরের ছেলেকে নিয়ে ভ্রমণ করছিলেন ৩০ বছরের এক নারী। ট্রেনের যে বগিতে উঠেছিলেন সেই বগিতে মা–ছেলে ছাড়া আর একজন মাত্র ব্যক্তি ছিলেন। সেই ব্যক্তিই ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে ওই নারীকে পরে ট্রেনের দরজা দিয়ে ছুড়ে ফেলে ওই ব্যক্তি। পরে পুলিশ আহত অবস্থায় অভিযুক্তকে আটক করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের ফতেহবাদ জেলায়। পুলিশ জানিয়েছে, ওই নারী তাঁর ৯ বছরের ছেলেকে নিয়ে ট্রেনে বাড়ি ফেরার পথে অভিযুক্ত কর্তৃক ধর্ষণ চেষ্টার শিকার হন। পরে তিনি বাধা দিলে ওই ব্যক্তি তাঁকে ছুড়ে ফেলা হয়।
পুলিশ ওই নারীর স্বামীর বরাত দিয়ে আরও জানিয়েছে, ট্রেনটি ফতেহাবাদের তোহানা স্টেশনে পৌঁছার পর ওই নারীর স্বামী দেখতে পান ট্রেনে তাঁর ছেলে একা এবং তাঁর স্ত্রীর কোনো খোঁজ নেই। ওই নারীর স্বামী কান্নাজড়িত কণ্ঠে জানান, তিনি জানতেন না তাঁর স্ত্রীর কি হয়েছে। পরে তাঁর ছেলে কাঁদতে কাঁদতে জানায় ট্রেনে তার মায়ের সঙ্গে কী ঘটেছে।
ফতেহবাদ পুলিশের প্রধান আস্থা মোদি শিশুটির বরাত দিয়ে সাংবাদিকদের জানিয়েছেন, পুরো বগিতে কেবল মাত্র ৩ জন যাত্রী ছিলেন। ওই নারীকে একা ভ্রমণ করতে দেখে অভিযুক্ত তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ওই নারী তাঁকে বাধা দেন। শিশুটি জানায় যে, লোকটি তার মাকে ট্রেন থেকে ধাক্কা দেওয়ার পর নিজেও লাফ দেয়।
ওই নারীর স্বামী বলেন, ‘আমার ছেলে কাঁদছিল। সে আমার কাছে ছুটে এসে বলে, একজন লোক তার মাকে ট্রেনের দরজা থেকে ধাক্কা দিয়েছে। সে (ওই নারী) যখন আমাকে কল করেছিল তখন সে মাত্র ২০ কিলোমিটার দূরে ছিল। সে আমাকে বলেছিল তাঁকে নিতে স্টেশনে আসতে। আর এখন সে নেই।’
পুলিশ পরে অভিযুক্তকে খুঁজে পায়, তাঁর নাম সন্দীপ (২৭)। পুলিশ জানিয়েছে—চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ার কারণে সে আহত হয়েছে এবং তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। সরকারি রেলওয়ে পুলিশ–জিআরপি এরই মধ্যে একটি এফআইআর দাখিল করেছে।

হুতিদের হামলায় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত আরও তীব্র হয়ে উঠছে। এ অবস্থার মধ্যেই গতকাল রোববার নতুন করে পাল্টাপাল্টি হুমকি দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কোনো চুক্তিতে না এলে দেশটির অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এর নেতৃত্বকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে।
৯ মিনিট আগে
নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ আকস্মিক বন্যার চার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি উদ্ধার অভিযান। গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকা থেকে শুরু হওয়া বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫১ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো প্রায় ৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে দিনরাত...
১১ ঘণ্টা আগে
ক্যালিফোর্নিয়ার উপকূলে ২৬ বছর ধরে রহস্য হয়ে থাকা এক জেলের নিখোঁজ হওয়ার ঘটনার অবশেষে সমাধান হয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ার একটি সৈকতে মানুষের একটি হাড় পাওয়ার পর ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে, সেটি ১৯৯৯ সালে সমুদ্রে নিখোঁজ হওয়া জেলে জোনাথন রাক্সার।
১১ ঘণ্টা আগে
ফিলিস্তিন ইস্যুতে চলমান বিতর্ক ও চাপের মধ্যে মঞ্চে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টে তিনি নিজের কিছু সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে বলেন, সাম্প্রতিক পরিস্থিতি তাঁকে ভাবতে বাধ্য করেছে—তিনি আদৌ সংগীতশিল্পী হিসেবে
১৪ ঘণ্টা আগে