আবারও চট্টগ্রাম টিএসপি সার কারখানা থেকে পরিবহনকালে ভেজাল মেশানোর অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রামের পতেঙ্গা টিএসপি সার কারখানা বগুড়া বাফার গুদামে পরিবহনের সময় সরকারি সারে ভেজাল মেশানো হয়।
বগুড়া বাফার গুদামের ইনচার্জ মোহাম্মদ মোস্তাফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম টিএসপি সার কারখানা থেকে বগুড়া বাফার গুদামে টিএসপি সার পরিবহন করে পরিবহন ঠিকাদার চট্টগ্রামের দেওয়ান হাটের মেসার্স এমএইচ আর করপোরেশন। সাতটি ট্রাকে প্রায় একশ টন সার আনে বগুড়া গুদামে। সন্দেহ হলে আমরা চট্টগ্রাম টিএসপি সার কারখানা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।’
চট্টগ্রাম টিএসপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান বলেছেন, ‘বগুড়া বাফার গুদামের কিছু ভেজাল সার আটকের বিষয়টি শোনার পর পরই তিন ব্যবস্থাপকের সমন্বয়ে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটির সদস্যরা হলেন, টিএসপির (প্রশাসন) ম্যানেজার মাজহারুল ইসলাম, টিএসপির উৎপাদন বিভাগের ম্যানেজার রেজাউল করিম ও টিএসপির মার্কেটিং বিভাগের ম্যানেজার আব্দুল আউয়াল।কমিটির সদস্যদের আজ (সোমবার) রাতেই ঘটনাস্থল বগুড়া পৌঁছার কথা রয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে সার পরিবহন কাজে নিয়োজিত ঠিকাদার মেসার্স এমএইচআর করপোরেশনের মালিক মো. মোয়াজ্জম হোসেন বলেন, ‘পরিবহনকালে ভেজাল মেশানো সম্পর্কে আমার জানা নাই। দীর্ঘদিন অত্যন্ত সুনামের সঙ্গে সার পরিবহন ব্যবসা পরিচালনা করে আসছি।’
এর আগে চলতি বছরের গত মার্চের প্রথম সপ্তাহে একই সার কারখানা থেকে পাঁচটি ট্রাকে ৭০ টন সরকারি সার পাঠানো হয় যশোর বাফার গুদামে। কিন্তু পথে সেই টিএসপি সার পরিবর্তন করে নকল সার যশোর বাফার গুদামে খালাস করা হচ্ছিল। এ সময় ট্রাকগুলো জব্দ করা হয়। যশোর বাফার সার গুদামের ইনচার্জ মো. আখতার হোসেন তাৎক্ষণিক বিষয়টি টিএসপি কর্তৃপক্ষসহ ঊর্ধ্বতনকে লিখিতভাবে জানান।
পরে ভেজাল সার প্রমাণিত হওয়ায় পরিবহন ঠিকাদার মেসার্স সৈয়দ এমকে এন্টারপ্রাইজকে কালো তালিকাভুক্ত করা হয়। এই ঘটনায় কয়েক মাস না যেতেই আবার সারে ভেজাল মেশানোর অভিযোগ উঠল।

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
৯ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬