নীতি লঙ্ঘনের জন্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেটকে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। বিবিসি জানায়, টেটের অফিশিয়াল অ্যাকাউন্টগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
২০১৬ সালে রিয়েলিটি টিভি শো বিগ ব্রাদারে অংশ নিয়ে খ্যাতি অর্জন করেন সাবেক কিক-বক্সার অ্যান্ড্রু টেট। তবে একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হওয়ার পরে শো থেকে সরিয়ে দেওয়া হয় যা তাঁকে। ওই ভিডিওতে দেখা যায় টেটকে বেল্ট দিয়ে এক নারী আঘাত করছেন। যদিও তিনি দাবি করেন, ক্লিপটি সম্পাদনা করা হয়েছে।
এর পর থেকে তিনি আপত্তিকর ও বিদ্বেষজনক মন্তব্যের জন্য অনলাইনে আরও প্রভাব বিস্তার করেন। টেটের বানানো কনটেন্টে নারীদের লাঞ্ছিত হওয়ার জন্য ‘নিজেকে দায়ী’ মনে করার পরামর্শ দিয়েছিলেন তিনি।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলার আগে চার মিলিয়নেরও বেশি অনুসারী ছিল তাঁর। ক্যাম্পেইন গ্রুপ ‘হোপ নট হেট’ অ্যান্ড্রু টেটকে ‘তরুণদের জন্য হুমকি’ হিসেবে বর্ণনা করেছে এবং মেটার ‘দ্রুত’ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
তবে এই নিষেধাজ্ঞার বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য করেননি অ্যান্ড্রু টেট।
এদিকে টেট ও তাঁর বানানো ভিডিও জনপ্রিয় হয়ে উঠেছে ইউটিউব ও টিকটকে। তাঁর নামের হ্যাশট্যাগ ব্যবহার করা ভিডিওগুলো শুধু টিকটকেই ১৩ বিলিয়নেরও বেশি দেখা হয়েছে।
টেটের নিজের একটি অফিশিয়াল টিকটক অ্যাকাউন্ট না থাকার বিষয়ে এই প্ল্যাটফর্মের একজন মুখপাত্র বলেন, ‘নারীবিদ্বেষের মতো ঘৃণ্য মতাদর্শ টিকটকে প্রশ্রয় দেওয়া হয় না।’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
১ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৩ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
৩ দিন আগে