অস্ট্রেলিয়ার মহাপরাক্রমশালী দলটির কথা কে ভুলতে পারেন? ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিশ্ব ক্রিকেটে একচেটিয়া রাজত্ব করেছে অজিরা। তাদের অভিধান থেকে পরাজয় শব্দটা প্রায় বিলুপ্ত হয়ে পড়েছিল।
অজিদের এতটাই দাপট ছিল যে, বাকি বিশ্বকে নিয়ে আইসিসি দল গঠন করেও ৪ ম্যাচের সব কটিতে অসহায় আত্মসমর্পণ করেছে।
অস্ট্রেলিয়ার রাজত্বের প্রথম ভাগে নেতৃত্বে ছিলেন স্টিভ ওয়াহ, শেষ ভাগে রিকি পন্টিং। ওয়াহর চেয়ে পন্টিংয়ের দলকেই বেশি ভয়ংকর মনে করতেন ক্রিকেটবোদ্ধারা। সেই তাঁরা এখন ঢুকে গেছেন অতীতের পাতায়। খেলোয়াড়ি জীবন ছাড়ার পর কেউ কোচিংয়ে, কেউ ধারাভাষ্যে, কেউ আম্পায়ারিংয়ে, কেউ বিশ্লেষক হিসেবে নতুন ক্যারিয়ার গড়ে তুলেছেন। অনেকে আবার পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন।
এত ব্যস্ততার মাঝেও কিছুটা সময় বের করতে পারলে পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করেন অস্ট্রেলিয়ার সেই দলের সদস্যরা। কদিন আগে পন্টিংয়ের আমন্ত্রণে যেমন বসেছিল তারার মেলা। ইনস্টাগ্রামে কিংবদন্তি অধিনায়কের পোস্ট করা পুনর্মিলনের ছবিতে তাঁর সঙ্গে দেখা গেছে জাস্টিন ল্যাঙ্গার, ব্রেট লি, ম্যাথু হেইডেন, ড্যারেন লেহম্যান, অ্যান্ডি বিকেল, অ্যাডাম গিলক্রিস্ট, গ্রেগ ব্লেওয়েট ও শেন ওয়াটসনকে।
ছবিটির মাঝে স্মৃতি হাতরে ভক্ত-সমর্থকেরা যেমন মধুর অতীতকে খুঁজে পেয়েছেন, ঠিক তেমন বিষাদের কালো মেঘেও ছেয়ে গেছে তাঁদের মন। ছবিটিতে যে থাকতে পারতেন ওই দলের আরও দুই স্বপ্ন-সারথি শেন ওয়ার্ন ও অ্যান্ড্রু সাইমন্ডস।
কিন্তু বিস্ময়ের ঘোর সৃষ্টি করে গত ৪ মার্চ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন লেগ স্পিন শিল্পের নিখুঁততম শিল্পী ওয়ার্ন। ১৪ মে তাঁর সঙ্গী হয়েছেন সাইমন্ডস। ‘দুজন বেঁচে থাকলে ছবিটা পূর্ণতা পেত’ মন্তব্য করে অনেক সমর্থক হাহুতাশ করেছেন।
১৯৯৯ সালে ২০০৭ সালের মধ্যে বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক করেছে অস্ট্রেলিয়া। আগের শতাব্দীর শেষ বিশ্বকাপে ওয়াহ নেতৃত্বাধীন চ্যাম্পিয়ন দলের সদস্য ওয়ার্ন। আর সাইমন্ডস ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ জেতেন পন্টিংয়ের নেতৃত্বে। অজিদের সোনালি যুগের দুই কিংবদন্তি হারিয়ে গেলেও বিশ্ব ক্রিকেট যুগের পর যুগ তাঁদের মনে রাখবে।

সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
২৫ মিনিট আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১ ঘণ্টা আগে
কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
২ ঘণ্টা আগে