
নরসিংদী রেলস্টেশনে পোশাকের কারণে এক তরুণীকে হেনস্তার অভিযোগে করা মামলায় কারাগারে থাকা মার্জিয়া আক্তার ওরফে শিলা (৬০) গতকাল ছয় মাসের জামিন পেয়েছেন। জামিন আদেশের পাশাপাশি আদালত তাঁর পর্যবেক্ষণে ওই তরুণীর পোশাককে কোনো অনুষ্ঠানের জন্যও দৃষ্টিকটু বলে মন্তব্য করেন। এই মন্তব্যকে ‘দুঃখজনক’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে আইন ও সালিস কেন্দ্র (আসক)।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসক জানায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে আইন ও সালিস কেন্দ্র (আসক) জানতে পেরেছে যে, নরসিংদী রেল স্টেশনে পোশাকের জন্য তরুণীকে হেনস্তার প্রসঙ্গ নিয়ে মহামান্য উচ্চ আদালত প্রশ্ন রেখেছেন—সভ্য দেশে এমন পোশাক পরে রেল স্টেশনে যাওয়া যায় কিনা। বিভিন্ন গণমাধ্যমে উচ্চ আদালতের বক্তব্য যেভাবে প্রকাশিত হয়েছে, তা যদি সত্য হয় তবে তা নারীর সমানাধিকার, সাংবিধানিক অধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার মানদণ্ড এবং বর্তমান সরকারের নারীর ক্ষমতায়ন-সংক্রান্ত নীতির সঙ্গে সাংঘর্ষিক। তা ছাড়া এ ধরনের মন্তব্য প্রতিক্রিয়াশীলদের উদ্বুদ্ধ করবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে আসক।
নরসিংদী রেলস্টেশনে পোশাকের কারণে এক তরুণীকে হেনস্তার অভিযোগে করা মামলায় কারাগারে থাকা মার্জিয়া আক্তার ওরফে শিলার ছয় মাসের জামিন গতকাল মঙ্গলবার মঞ্জুর হয়। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এ জামিন আদেশ দেন।
আদেশের সঙ্গে দেওয়া পর্যবেক্ষণে আদালত বলেন, ‘কোনো অনুষ্ঠানেও এ ধরনের পোশাক দৃষ্টিকটু।’
ওই আদেশের পর আইনজীবী কামাল হোসেন বলেন, ‘আদালত তাঁর পর্যবেক্ষণে বলেছেন, গুলশান-বনানীর মতো এলাকায়ও কোনো মেয়ে এ ধরনের পোশাক পরে রাস্তায় বের হয় না। সেখানে গ্রামের মতো একটি জায়গায় পাবলিক প্লেসে এ রকম পোশাক পরা স্বাধীনতা হতে পারে না। যেমন খুশি তেমন পোশাকের নামে আমাদের সোসাইটির কালচারকে ধ্বংস করতে পারে না। ওই মেয়ে যে ধরনের পোশাক পরিহিত ছিল, সেটা আমাদের দেশের সামাজিক অবস্থার সঙ্গে বেমানান। যে কারণেই প্রতিবাদের শিকার হয়েছিল।’
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় আসক তাদের বিবৃতিতে বলেছে, ‘দুঃখজনক হলেও সত্য যে, নারীর অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ যে অগ্রগতি অর্জন করেছে, এমন মন্তব্যে তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। নারীর স্বাধীনতা, নারীর পছন্দ করার বা সিদ্ধান্ত গ্রহণের অধিকার, চলাফেরার অধিকার সবই সাংবিধানিক অধিকার। এ অধিকারগুলো আন্তর্জাতিক বিভিন্ন সনদ দ্বারাও স্বীকৃত। একই সঙ্গে যে স্থানে পোশাককে গুরুত্ব না দিয়ে নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা সর্বোত্তম উপায়ে নিশ্চিত হওয়ার কথা ছিল, সেখানে এমন বক্তব্যের মাধ্যমে সেই নারীকেই পুনরায় হেনস্তা হতে হচ্ছে। আসক প্রকাশিত সাংবাদের ভিত্তিতে এ বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করছে। মানুষের অধিকার নিশ্চিতের সর্বোচ্চ স্থান মহামান্য আদালতের প্রতি সম্মান ও আস্থা রেখে আসক নারীর অধিকারসমূহ সমুন্নত রাখার বিনীত অনুরোধ জানাচ্ছে।’

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া শিশুটির নাম জেরিন। বয়স ছিল তিন মাস। আজ রাতে হাসপাতালের উপপরিচালক মঞ্জুর ই মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।
৩৪ মিনিট আগে
রাজধানীর দক্ষিণখানে পুলিশ কর্মকর্তাকে ‘ইয়াবা কারবারির’ তকমা লাগিয়ে গণধোলাইয়ে ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই পুলিশ কর্মকর্তার নাম মো. আনিসুর রহমান। তিনি বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটিতে (এভসেক) সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।
১ ঘণ্টা আগে
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে সাংবাদিকদের সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি লবীব আহমদ ও সাধারণ সম্পাদক মো. বদরুল আমিনকে মনোনীত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী এলাকায় আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। হামলাকারী ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে