
নরসিংদী রেলস্টেশনে পোশাকের কারণে এক তরুণীকে হেনস্তার অভিযোগে করা মামলায় কারাগারে থাকা মার্জিয়া আক্তার ওরফে শিলা (৬০) জামিন পেয়েছেন।
আজ মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ তাঁকে ছয় মাসের জামিন দেন।
আদালত বলেন, কোনো অনুষ্ঠানেও এ ধরনের পোশাক দৃষ্টিকটু।
আদালতে জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাশেম।
আদেশের পর আইনজীবী কামাল হোসেন বলেন, ‘আদালত তাঁর পর্যবেক্ষণে বলেছেন, গুলশান–বনানীর মতো এলাকায়ও কোনো মেয়ে এ ধরনের পোশাক পরে রাস্তায় বের হয় না। সেখানে গ্রামের মতো একটি জায়গায় পাবলিক প্লেসে এ রকম পোশাক পরা স্বাধীনতা হতে পারে না। যেমন খুশি তেমন পোশাকের নামে আমাদের সোসাইটির কালচারকে ধ্বংস করতে পারে না। ওই মেয়ে যে ধরনের পোশাক পরিহিত ছিল সেটা আমাদের দেশের সামাজিক অবস্থার সঙ্গে বেমানান। যে কারণেই প্রতিবাদের শিকার হয়েছিল।’
কামাল হোসেন আরও বলেন, ‘মায়ের বয়সী একজন নারী যে প্রতিবাদ করেছে এটা কোনোভাবেই নারী শিশু নির্যাতন আইনের ১০ ধারায় যায় না। কেননা ১০ ধারায় বলা আছে, যৌন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে যদি কোনো নারীকে হেনস্তা করা হয়। ৬০ বছর বয়সী একজন নারীর পক্ষে কীভাবে ২২ বছর বয়সী মেয়েকে যৌন হেনস্তা করা হয়েছে এটা বোধগম্য নয়। আর ভিকটিম নিজে মামলা করেননি, ২২ ধারায় জবানবন্দি দেননি। তার বন্ধুরা মামলা করেনি। স্টেশন মাস্টারও মামলা করেনি। এটা পরিকল্পিতভাবে পুলিশের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে মামলা করার জন্য। আর যে আইনে মামলা হওয়ার কথা, সেটাও হয়নি। এই মামলা অবান্তর, অযাচিত।’
গত ১৮ মে সকালে নরসিংদী রেলস্টেশনে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ ও এক তরুণী। মেয়েটির পরনে ছিল জিন্স প্যান্ট ও স্লিভলেস টপস। পোশাকের কারণে ওই তরুণীকে হেনস্তা করা হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ও ৩০ ধারায় ভৈরব রেলওয়ে থানায় মামলা হয়। পরে ৩০ মে শিলাকে আটক করে র্যাব-১১।
আরও পড়ুন:

গাজীপুরের শ্রীপুরে এক নারী পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত মিলাদ মাহফিল শুরুর আগে কারখানার সামনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
১১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সড়কবাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় পরিচালিত এ অভিযানে ফুটপাতে রাখা মালামালসহ বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা হকারদের মালামাল জব্দ করে পৌরসভার ট্রাকে তোলা হয়।
১৬ মিনিট আগে
কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মেরিন ড্রাইভের ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে গত ১ মার্চ অপরিশোধিত তেল বোঝাই করার পর হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে জাহাজটি সেখানে আটকা পড়ে। পরে বিধিনিষেধ আংশিক শিথিল হওয়ায় ২৪ জুন জাহাজটি নিরাপদে প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ জুলাই এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে...
৪১ মিনিট আগে