ভারতে আলোচিত নির্ভয়া ধর্ষণের ঘটনা নিয়ে তৈরি হয়েছিল ওয়েব সিরিজ ‘দিল্লি ক্রাইম’। জনপ্রিয় ও প্রশংসিত হয়েছিল সিরিজটি। ঝুলিতে এসেছিল আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড। আসছে নেটফ্লিক্স প্রযোজিত সিরিজটির দ্বিতীয় সিজন। প্রকাশ পেয়েছে দ্বিতীয় সিজনের ট্রেলার।
এই সিজনে ডিসিপি ভর্তিকা চতুর্বেদী শেফালি শাহ খুঁজছে এক সিরিয়াল কিলারকে। দিল্লীতে ঘটে যাওয়া এক খুনের ঘটনার তদন্তে নেমেছেন তিনি। তাঁর সঙ্গী হিসাবে রয়েছেন রশিকা দুগ্গল। যিনি নীতি সিংয়ের চরিত্রে অভিনয় করবেন। আর ভূপিন্দ্র সিংয়ের চরিত্রে দেখা যাবে রাজেশ তৈলংকে।
‘দিল্লি ক্রাইম সিজন ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আদিল হুসেন, অনুরাগ অরোরা, সিদ্ধার্থ ভারদ্বাজ ও গোপাল দত্ত। ট্রেলারে শেফালি তার দলের সঙ্গে হত্যাকাণ্ড সম্পর্কে বলেন, ‘এটি এমন কিছু যা আপনার পুরো পুলিশ কর্মজীবনে কখনই দেখতে পাবেন না।’
২ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলারে টানটান থ্রিলার। সেখানে দেখা যাচ্ছে সমাজে অর্থনৈতিক বৈষম্যের জন্যই প্রতিনিয়ত কীভাবে দুর্নীতি বেড়ে চলেছে। দ্বিতীয় সিজনে নিজের চরিত্র নিয়ে শেফালি বলেন, ‘আমি যে সব চরিত্রে অভিনয় করেছি, সেগুলিকে আমি খুব ভালোবাসি। কিন্তু ডিসিপি ভর্তিকা চতুর্বেদী সবসময়ই বিশেষ আমার কাছে। আমার অভিনয়জীবনের সবচেয়ে গর্বিত চরিত্র।’
এই ওয়েব সিরিজের প্রযোজনায় এস কে গ্লোবাল এন্টারটেনমেন্ট, গোল্ডেন কারাভান। আগামী ২৬ অগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের স্ট্রিমিং।

কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
৬ ঘণ্টা আগে
প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
১৫ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
১৭ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১৯ ঘণ্টা আগে