ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছেই না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭৯ জন রোগী ভর্তি হয়েছেন। আগেরদিন শনাক্ত হয়েছিল ৮৭ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৭৯ জন। এদের মধ্যে ঢাকায় ৫৯ জন ও বাইরে ২০ জন। আগেরদিন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ৮৭ জন। এদের মধ্যে ঢাকায় ৭৩ জন এবং বাইরে ছিল ১৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৬০ জন। আগেরদিন ছিল ৩৮৭ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৮৬ জন এবং বাইরে ৭৪ জন। আগেরদিন ভর্তি ছিল ৩১৫ জন এবং বাইরে ৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ৩১ দিনে দুই হাজার ৬৬৫ জন এবং চলতি মাসের আট দিনে ৬০৩ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। আর মৃত্যু হয়েছে মোট ১৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে তিন হাজার ২৬৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন দুই হাজার ৮৮৮ জন। ঢাকায় ভর্তি হয়েছেন দুই হাজার ৭৩৬ জন এবং ছাড়পত্র নিয়েছেন দুই হাজার ৪৪৫ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছে ৫২৭ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৪৪৩ জন। এ সময় মৃত্যু হয়েছে ১৫ জনের। এদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন এবং আগস্টে পাঁচজনের।
কীটতত্ত্ববিদদের ধারণা, ডেঙ্গুর প্রকোপ আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে উঠবে। গত চার দিনে ধরে দিনে গড়ে ৭৫ জনের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এতে বোঝা যাচ্ছে চলতি মাস ও আগামী সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।
৮ ঘণ্টা আগে
নতুন বাসিন্দা হিসেবে বঙ্গভবনে ওঠা মির্জা ফখরুল ইসলামের জন্য এখন শুধুই আনুষ্ঠানিকতার বিষয়। রাষ্ট্রপতি পদে তাঁকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তফসিল অনুযায়ী ২০ আগস্ট হবে ভোট। জাতীয় সংসদের বর্তমান হিসাব অনুযায়ী সহজেই বলা যায়, সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে তিনিই হতে চলেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।
১৮ ঘণ্টা আগে
দেশে প্রাকৃতিক গ্যাসের ঘাটতি তীব্র রূপ ধারণ করায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে বিদ্যুৎ ও সার উৎপাদন। বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের চাহিদার মাত্র ২৯ শতাংশ এবং সার কারখানাগুলো মাত্র ৩৮ শতাংশ গ্যাসের সরবরাহ পাচ্ছে। ফলে সারা দেশে বিদ্যুৎ-বিভ্রাটের পাশাপাশি কৃষি খাতের জন্য অত্যাবশ্যকীয় সার উৎপাদনে বড় ধরনের...
১৮ ঘণ্টা আগে
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে সতর্ক হয়েছে পুলিশ। হামলাকারীরা যাতে কোথাও বোমা বা বিস্ফোরক রাখার সুযোগ না পায়, সে জন্য মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
১৯ ঘণ্টা আগে