সংগীতশিল্পী তাহসান, আরফান মৃধা শিবলু, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, চিত্রনায়ক নিরব, ক্রিকেটার মাশরাফির মতো জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে যাত্রা শুরু হলো ‘ওহসোগো.কম’-এর। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হওয়া বিউটি ব্লগার আশফি অনাদি, লিন্ডা, বারিসা হক, ইশয়া নওশীন সুরভী, বুসরা কবিরসহ অনেকেই ছিলেন ওই আয়োজনে।
শতভাগ অথেন্টিক এবং দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এপ্রিল মাসে পরীক্ষামূলকভাবে ইন্টারন্যাশনাল বিউটি অ্যান্ড পারসোনাল কেয়ার ব্র্যান্ডসের ই-কমার্স সাইট ‘ওহসোগো.কম’ কার্যক্রম শুরু করে।
সম্প্রতি রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘ওহসোগো.কম’-এর আনুষ্ঠানিক যাত্রায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় প্রতিষ্ঠানের সহযোগি প্রতিষ্ঠান ভেনচুরি পার্টনারস-এর ব্যবস্থাপনা পরিচালক রিশিকা চান্দা বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্বিতে বিউটি প্রোডাক্টস সেক্টরে যে পরিমাণ চাহিদা তৈরী হয়েছে তার সাথে বাংলাদেশ সরকারের বিনিয়োগবান্ধব পরিবেশ এই ই-কমার্স প্রতিষ্ঠানের বিনিয়োগকে উদ্বুদ্ধ করেছে।’
প্রতিষ্ঠানের সিইও জাহিদুল ইসলাম বলেছেন, ‘ওহসোগো.কম এমন একটি মার্কেটপ্লেস যেখানে সঠিক দামে শতভাগ আসল প্রোডাক্ট পাওয়া যায়।’

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৬ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৯ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৮ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে