
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘টাঙ্গাইলে বাসে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে ডিএমপির গোয়েন্দা বিভাগ।’
আজ বৃহস্পতিবার বিকেলে হোসাইনী দালান ইমামবাড়াতে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘ঘটনা টাঙ্গাইলে ঘটলেও আসামিদের গ্রেপ্তার করতে ডিএমপির গোয়েন্দা বিভাগ তৎপর রয়েছে। বাসে ডাকাতি ও ধর্ষণের মতো ঘটনা রোধে প্যানিক বাটন বসানোর কথা থাকলেও ঢাকার কিছু কিছু বাসে তা বসানো হয়েছে। এর পেছনে যে খরচ তা বহনে বাস মালিকরা রাজি না হওয়ায় সব বাসে বসানো সম্ভব হয়নি।’
আরেক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, ‘যে সমস্ত এলাকায় নারী শ্রমিকেরা বেশি কাজ করে সেসব এলাকার বাসের চালক ও হেলপারের ছবিসহ জীবনবৃত্তান্ত ও বাসের নাম্বার লিখে রাখলে অপরাধীদের ধরতে পুলিশ ভালো কাজ করতে পারবে।’
প্রসঙ্গত, গতকাল বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে ছিনতাই করা বাসের যাত্রীদের সর্বস্ব লুটের পর এক নারী যাত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটে। এই ভয়াবহ কাণ্ডের শিকার হয়েছেন কুষ্টিয়া-চট্টগ্রাম চলাচলকারী ঈগল এক্সপ্রেস পরিবহনের যাত্রীরা।
বাস যাত্রীদের কাছ থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার কুষ্টিয়া থেকে ঈগল এক্সপ্রেস পরিবহনের একটি বাস অন্তত ২৫ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হলে যাত্রীবেশী ডাকাতেরা অস্ত্রের মুখে ঘুমন্ত যাত্রীদের হাত-মুখ ও চোখ বেঁধে জিম্মি করে। এর পর যাত্রীদের কাছে থাকা মোবাইল, টাকা, স্বর্ণালংকার লুট করে নেয়। পরে ডাকাত দলের সদস্যেরা গাড়িতে থাকা নারী যাত্রীদের ধর্ষণ করে বলে জানান একাধিক যাত্রী।

জেলেদের চাল আত্মসাতের অভিযোগে বরগুনা জেলার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর বিচার দাবি করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কড়াইবাড়িয়া ইউনিয়নের কয়েক শ জেলে কড়াইবাড়িয়া বাজারে এই দাবিতে মানববন্ধন করেন।
৪ মিনিট আগে
নরসিংদীর শিবপুরে প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় এক শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন ওই শিক্ষক। এ ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ মিনিট আগে
সড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুটি শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তজেলা ও আন্ত-উপজেলা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। একটি শ্রমিক সংগঠনের সদস্যরা আকস্মিক কর্মবিরতি শুরু করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
৩৯ মিনিট আগে
রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাত থেকে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করা হচ্ছে। আগামী তিন মাস হ্রদে মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
১ ঘণ্টা আগে