কিংবদন্তি সংগীতশিল্পী নির্মলা মিশ্র মারা গেছেন। বর্ষীয়ান এই শিল্পী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার (৩০ জুলাই) দিবাগত রাতে দক্ষিণ কলকাতার চেতলার বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
নির্মলা মিশ্রর প্রয়াণ কেবল একজন শিল্পীর চলে যাওয়া নয়; বলা যায় গানের জগতের এক অধ্যায়ের সমাপ্তি। ‘ও তোতাপাখি রে’, ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’, ‘বলো তো আরশি’, ‘আমি তো তোমার’, ‘ওগো তোমার আকাশ দুটি চোখে’, ‘ছোট্ট সে কথা ভালোবাসা’—এমন অজস্র গান গেয়েছেন নির্মলা মিশ্র।
বাংলা ছবিতেও তাঁর গাওয়া বহু প্লেব্যাক গানের আবেদন আজও একই রকম। কেবল বাংলা নয়, ওড়িশায়ও তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। বহু ওড়িয়া ছবিতে প্লেব্যাক করেছেন তিনি।
বাংলা গানের স্বর্ণযুগের প্রতিনিধিদের অনেকেই সময়ের নিয়মে একে একে চলে গেছেন। চলে গেলেন নির্মলাও। কিন্তু রেখে গেলেন তাঁর গানের সমৃদ্ধ ভান্ডার।
কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওপার বাংলার সংগীত জগতে। নির্মলা মিশ্রের প্রয়াণে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ বিশিষ্টজনেরা।

বছরের শুরুতে অপু বিশ্বাসকে নিয়ে ‘শিকার’ নামের ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। গত মার্চে শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। নির্মাতা জানালেন প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি তাঁরা। অবশেষে এ মাসে শুরু হচ্ছে শিকারের শুটিং।
১ দিন আগে
যুদ্ধাবস্থা নিয়ে নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা। ‘সংশয় জাগে’ শিরোনামের গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন রূপন চৌধুরী। ভালোবাসা ভুলে ঘৃণায় ডুবে পৃথিবীর মানুষ যেভাবে যুদ্ধে মেতে উঠেছে তাতে একসময় এই পৃথিবী ধ্বংস হয়ে...
১ দিন আগে
এই সময়ের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির খ্যাতিমান দুই নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ ও রায়হান রাফী। ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে কান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচিতি পেয়েছেন সাদ। অন্যদিকে বাণিজ্যিক সিনেমায় সুখ্যাতি আছে রাফীর। ‘পরাণ’, ‘তুফান’, ‘সুড়ঙ্গ’...
১ দিন আগে
আগামীকাল ৩ জুলাই ২৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। ১ জানুয়ারি ২০০৪ থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি।
১ দিন আগে