ভারতের রাজস্থানের বারমারে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর একটি জেট বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। বিমানবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
ভারতের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজস্থানের উতারলাই বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য ভারতীয় বিমানবাহিনীর একটি টুইন সিটার মিগ-২১ প্রশিক্ষক বিমান উড়েছিল। রাত ৯টা ১০ মিনিটের দিকে বিমানটি বারমারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুই পাইলট নিহত হয়েছেন। এ প্রাণহানির জন্য ভারতীয় বিমানবাহিনী গভীরভাবে অনুতপ্ত এবং শোকাহত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে আদালত ইতিমধ্যে নির্দেশ দিয়েছে। দুর্ঘটনার পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন।
এক টুইটার পোস্টে রাজনাথ সিং বলেছেন, রাজস্থানের বারমারের কাছে আইএএফের মিগ-২১ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হওয়ায় আমি গভীরভাবে মর্মাহত। জাতি কখনোই তাঁদের সেবা ভুলবে না। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
মিগ-২১ হলো সোভিয়েত যুগের একটি একক ইঞ্জিন মাল্টিরোল ফাইটার প্রশিক্ষণ উড়োজাহাজ। এটির দুর্বল নিরাপত্তা রেকর্ড ছিল। ভারতের বিমানবাহিনী জানিয়েছে পরবর্তী দশকের মধ্যে এ ধরনের উড়োজাহাজ পরিষেবা থেকে প্রত্যাহার করা হবে।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধের সময় ১০০ দিন পেরিয়েছে। গত জুনে নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে মোবাইল ডেটা ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যাপকভাবে সীমিত রয়েছে। নতুন সরকার গঠিত হওয়ার পরও সেখানে পরিস্থিতির উন্নতি হয়নি।
২ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তাঁর সাবেক সহযোগী চন্দ্রনাথ রথকে হত্যার জন্য ভাড়াটে খুনিদের দুই কোটি রুপি ‘সুপারি’ দেওয়া হয়েছিল। এই হত্যাকাণ্ডের পেছনে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠদের...
৩ ঘণ্টা আগে
জনসংখ্যা কমে যাওয়ার প্রবণতা কয়েক দশক ধরে অব্যাহত থাকলেও জাপানে এমন একটি বয়সী জনগোষ্ঠী রয়েছে, যাদের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটিতে প্রথমবারের মতো ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।
৩ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর গরুর মাংসের সরবরাহ কমে গেছে। ফলে বাজারে বেড়েছে দাম, অনেক রেস্তোরাঁ মেনু থেকে বাদ দিয়েছে গরুর মাংসের পদ। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে গ্রেপ্তার ও হয়রানির ভয়।
৪ ঘণ্টা আগে