টেস্টে ধারবাহিক ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে অধিনায়কত্ব ছেড়ে দেন মুমিনুল হক। নেতৃত্বের দায়িত্ব থেকে নির্ভার হয়ে ক্যারিবীয় সফরে গিয়েও রানের দেখা পাননি। দ্বিতীয় টেস্টে একাদশেই জায়গা হারান মুমিনুল। লাল বলে বাংলাদেশের পরের সিরিজ নভেম্বরে ভারতের বিপক্ষে। দলে ফিরতে ঘরোয়া ক্রিকেটই তাই ভরসা এ টপ অর্ডার ব্যাটারের।
অবশ্য মাঝে বাংলাদেশ এ দলের সঙ্গে মুমিনুলকে ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর কথা উঠেছিল। যদিও এ দলের সঙ্গে ক্যারিবীয় সফরে যাচ্ছেন না তিনি। মুমিনুলকে নিয়ে আজ ‘এ’ দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক বলেন, ‘মুমিনুল আসলে অল্প সময়ের জন্য অফফর্মে আছে। ওকে এখানে বিবেচনায় আনা–না আনার প্রশ্নই আসে না। আমি মনে করি ওকে উপযুক্ত বিশ্রাম দেওয়া হয়েছে। টেস্ট ক্রিকেট এমনিতেই কঠিন, মুমিনুলের বাজে সময় যাচ্ছিল আবার সে অধিনায়কও। তো মাঝে মাঝে মানুষের ছোট বিরতি দরকার হয়।’
ঘরের মাঠে ভারত সিরিজের আগে ঘরোয়া ক্রিকেটে নিজেদের ব্যস্ত রাখার সুযোগ পাবেন টেস্ট দলের খেলোয়াড়েরা। সেটার জন্যও অপেক্ষা করতে হবে ক্রিকেটারদের। টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে ভাবছে বিসিবিও। তাঁদের কীভাবে কার্যক্রমের ভেতরে রাখা যায় সেটা নিয়ে বোর্ডে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। আজ মিরপুরে তিনি বলেন, ‘মুমিনুল নয় শুধু, টেস্ট খেলোয়াড়দের কারোর আগামী ২-৩ মাসের মধ্যে কোনো কার্যক্রম নেই। এখন তারা প্র্যাকটিস সেশনে আসবে, খুব শিগগির বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে চলে যাবে।’

দিনের শেষ দিকে আলো নিয়ে আম্পায়ারদের সঙ্গে কথা বলেন জয়সুরিয়া ও কামিল মিশারা। তাঁদের দাবি ছিল, পর্যাপ্ত আলো না থাকায় খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। তবে লঙ্কান ব্যাটারদের দাবি না মেনে খেলা চালিয়ে নেন আম্পায়াররা।
১২ মিনিট আগে
মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় বেশি আলোচনা চলছে ইংল্যান্ড ক্রিকেট দলকে নিয়ে। নাইটক্লাব কাণ্ডের জেরে বাদ পড়েছেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স। মাইকেল ভনের মতে এ ধরনের ঘটনা ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য অনেক বড় একটা শিক্ষা।
২৪ মিনিট আগে
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট জিতেছে বাংলাদেশ। ডারউইনে অজিদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। যদিও ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তরা। এরপরও ডারউইন টেস্টের দাপুটে পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকা সফরের আগে দলটিকে আত্মবিশ্বাস জোগাবে।
১ ঘণ্টা আগে
দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ৬ বছর হয়ে গেছে। তবু তাঁর মৃত্যু নিয়ে কথাবার্তা থেমে নেই। এবার জানা গেল চাঞ্চল্যকর ঘটনা। নাম উল্টাপাল্টা হওয়ার কারণে মেডিক্যাল রিপোর্ট ওলটপালট হয়েছে।
১ ঘণ্টা আগে