চলছে দেশের সবচেয়ে বড় বাউল গানের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২ চতুর্থ আসর’। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে শিগগিরই দেখা যাবে ম্যাজিক বাউলিয়ানার নতুন আসর। গত ২২ জুলাই সিলেটে, জেলা শিল্পকলা একাডেমিতে ৬ষ্ঠ অডিশন ও সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, দিনভর অসংখ্য প্রতিযোগীর গান শুনে বিচারকেরা বিচারকার্য করেছেন। বিচারক হিসেবে ঢাকা থেকে আজাদ দেওয়ান মুক্তি, লাভলি দেব, কাজল রেখা, কামরুজ্জামান রাব্বি। আর সিলেট থেকে বিচারক ছিলেন অসিত বরণ দাশগুপ্ত এবং তুলিকা ঘোষ চৌধুরী।
তাল-সুর-লয়, উচ্চারণ এবং গায়কি-এই পাঁচটি বিষয়ে মার্কিং করে বিচারকেরা ম্যাজিক কার্ড প্রদান করেন দুজন শিল্পীকে। তারা হলেন প্রিয়াংকা রানী দাস এবং বিমলেন্দু দাস। দেশের মোট ১৮ জন প্রতিযোগী অংশ নেবেন মূল রাউন্ডে। চতুর্থ আসরে ২৬ মে পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন সারা দেশের ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী।
ম্যাজিক বাউলিয়ানার আয়োজক মাছরাঙা টেলিভিশন। পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। ওয়ার্ডরোব পার্টনার-দেশাল।
ম্যাজিক বাউলিয়ানা সম্পর্কে আরও জানতে ভিজিট করুন ম্যাজিক বাউলিয়ানার ওয়েবসাইটে , ফেসবুক পেজে অথবা ফোন করুন টোল ফ্রি নম্বরে ০৮০০০৮৮৮০০০।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৬ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৪ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে