স্ত্রীর করা মামলাসংক্রান্ত জটিলতায় কাতার বিশ্বকাপ মিস করতে পারেন রদ্রিগো ডি পল। এমনটাই জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিয়মানুযায়ী কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ থাকলে তিনি বিশ্বকাপে অংশ নিতে পারবেন না। ডি পলের বিরুদ্ধে তাঁর সাবেক স্ত্রী ক্যামিলা হোমসের করা ঋণখেলাপি মামলার এখনো নিষ্পত্তি হয়নি। সে হিসেবে ২৮ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডারের বিশ্বকাপে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। রেডিও ওরবানাকে দেওয়া সাক্ষাৎকারে এএফএ সভাপতি তাপিয়া বলেছেন, ‘নারীঘটিত বিষয়ে বা এমন কিছুতে অপরাধ করে আপনি শাস্তির অপেক্ষায় থাকলে কাতারে যেতে পারবেন না। আমরা ফিফার নিয়ম থেকে এটাই জেনেছি।’
তাপিয়া অবশ্য আশায় আছেন বিশ্বকাপের আগে সব ঠিক হয়ে যাবে এবং ডি পল বিশ্বকাপে খেলতে পারবেন। তিনি বলেন, ‘তবে আমরা খুব বেশি চিন্তিত নই, আমি ডি পলকে জানি। মনে করি এর (বিশ্বকাপ) আগে এটি ঠিক হয়ে যাবে ।’
সাবেক স্ত্রী কামিলা হোমসের সঙ্গে আগেই বিচ্ছেদ হয়ে গেছে ডি পলের। কিন্তু সন্তানের দেখভাল নিয়ে জটিলতার এখনো সমাধান হয়নি তাঁদের মধ্যে। সন্তানদের খরচ হিসেবে মাসে ৩০ হাজার ইউরোসহ বেশ কিছু দাবি নিয়ে আদালতে গিয়েছেন কামিলা। যদিও এই সংকট দ্রুতই কেটে যাবে বলে বিশ্বাস তাপিয়ার।

মায়ামির প্রায় প্রতিটি সৈকতে গেলেই দেখা যাবে আর্জেন্টাইন দর্শকদের ভিড়। তবে গত পরশু বিকেলে মায়ামির ব্যান্ডশেল সৈকতে গিয়ে একটু অবাকই হতে হলো। বালুকাবেলায় উদোম গা এলিয়ে শুয়ে-বসে সময় কাটাচ্ছেন হাতে গোনা কিছু আর্জেন্টাইন দর্শক।
১৭ মিনিট আগে
বিশ্বকাপের দলগুলোর অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গরম। দিনে–দুপুরেও ম্যাচ খেলতে হচ্ছে। তাতে নাখোশ হলেও অজুহাত দাঁড় করাতে চান না স্কালোনি, ‘আমি জানি না এটা খেলায় কোনো পরিবর্তন আনবে কি না। বিষয়টা বেশ স্ববিরোধী, কারণ এর আগে আমরা দুপুর দুটোয় খেলেছি আর এখন মায়ামিতে খেলব সন্ধ্যা ৬টায়। তবে পরিস্থিতি কেবল আ
২৬ মিনিট আগে
তবে গুঞ্জনকে আর খোলাসা করার সুযোগ দিলেন না স্কালোনি, ‘এই মুহূর্তে আমি এখানে বিশ্বকাপে আছি এবং আগামী ডিসেম্বর পর্যন্ত এখানেই থাকব। এরপর কী হবে, তা পরে দেখা যাবে। স্তাবিলের ১২৪ ম্যাচের রেকর্ডের কাছাকাছি পৌঁছানো? জাতীয় দলের কোচ হিসেবে এটা অনেক বড় সংখ্যা, অনেকগুলো ম্যাচ। আপাতত, সবাই যা জানে আমি তারই উত্
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানির প্রধান কোচ জুলিয়ান নাগেলসমানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোর দাবি, তাঁকে বরখাস্ত করার খুব কাছেই আছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। নাগেলসমানের উত্তরসূরি হিসেবে সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে সাবেক লিভারপু
৪ ঘণ্টা আগে