টেস্ট ও ওয়ানডেতে বল করার অভিজ্ঞতা আগেই ছিল মিচেল ব্রেসওয়েলের। এ দুই ফরম্যাটে বেশ কয়েকটি উইকেটও আছে তাঁর। এবার টি-টোয়েন্টিতে প্রথমবার হাত ঘুরিয়েই করে ফেললেন হ্যাটট্রিক।
আশ্চর্য হওয়ার মতো তো বটেই, ক্রিকেটে এমন ঘটনা খুব কমই ঘটে! এমন আশ্চর্যজনক ঘটনা উপহার দেওয়ার জন্য ব্রেসওয়েলের এক ওভারও লাগেনি। পুরোদস্তুর বোলার না হলেও আয়ারল্যান্ড সফরে থাকা নিউজিল্যান্ডের একাদশে তিনি জায়গা পেয়েছেন অলরাউন্ডার হিসেবে।
বেলফাস্টে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ড্যান ক্লিভার ও ফিন অ্যালেন ঝড় তোলায় ব্যাটিংয়ে নামতে হয়নি ব্রেসওয়েলকে। বোলিংয়েও এলেন যখন আইরিশদের পরাজয় প্রায় নিশ্চিত। কিউইদের দেওয়া ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ ওভারে ৮৬ রান নিতেই ৭ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড।
১৪তম ওভার করার জন্য বল ব্রেসওয়েলের হাতে তুলে দেন অধিনায়ক মিচেল স্যান্টনার। এরপর আর বেশিক্ষণ মাঠে থাকতে হয়নি কাউকে। ৩১ বছর বয়সীর অফ-ব্রেকে ৯১ রানেই গুটিয়ে যায় আইরিশরা। টি-টোয়েন্টিতে অভিষেক বোলিংটা চার খেয়ে শুরু ব্রেসওয়েলের। দ্বিতীয় বলে দেন এক রান। পরের তিন বলে ফেরান মার্ক অ্যাডায়ার, বেরি ম্যাকার্টি ও ক্রেইগ ইয়ংকে। হ্যাটট্রিক পেতে ব্রেসওয়েলের লাগল মাত্র পাঁচ বল!
৮৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিজেদের করে নিল কিউইরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে গেল ২-০ ব্যবধানে। এর আগে ওয়ানডে সিরিজও জিতেছে তারা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২৪ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩৬ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৪১ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে