ঘরের মাঠ ডারহামেই ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলবেন আগেই জানিয়ে দিয়েছিলেন বেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অবশ্য বিদায়ী ম্যাচটা রাঙাতে পারেননি। ম্যাচের সব আলো কেড়ে নিয়েছিলেন ম্যাচ সেরা দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাসি ফন ডার ডুসেন। এই প্রোটিয়া ব্যাটার তাঁর ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে। সেঞ্চুরির পুরস্কারও পেয়েছেন হাতেনাতে। আইসিসি র্যাঙ্কিংয়ের ওয়ানডের ব্যাটারদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন ডুসেন।
ডুসেন এর আগে আইসিসির ব্যাটিং তালিকায় ছয় নম্বরে ছিলেন। এই বছরের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন তিনি। শেষ সাত ইনিংসে ফিফটি করেছেন চারটি। এর মধ্যে দুইটি সেঞ্চুরিও করেছেন। ধারাবাহিকভাবে ভালো খেলার পুরস্কার পেলেন আইসিসির র্যাঙ্কিং তালিকার সর্বশেষ হালনাগাদে। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন। তাঁর ওপরে আছেন বাবর আজম ও ইমাম-উল-হক।
ডুসেনের সেঞ্চুরি এবং ইয়ানেমান মালান ও এইডেন মার্করামের হাফ সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ পায় ৩৩৩ রান। পুরো ইনিংসে একটি ছক্কাও মারতে পারেননি প্রোটিয়া ব্যাটাররা। ব্যাটারদের পেশি শক্তির যুগে এমন ঘটনা সচরাচর দেখা যায় না। দলীয় রান তিন শর বেশি হয়েছে কিন্তু একটিও ছক্কা হয়নি এমন ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। দক্ষিণ আফ্রিকার আগে এমন রেকর্ড করেছেন আরও দুই দল—ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২৪ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩৬ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৪১ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে