যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো তাপমাত্রা রেকর্ড ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। গতকাল মঙ্গলবার দেশটিতে সর্বোচ্চ ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় লিংকনশায়ারের কনিংসবিতে। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসি প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে এর আগে ২০১৯ সালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের ৩৩টি জায়গায় তাপমাত্রা আগের রেকর্ডকে ছাড়িয়ে যায়।
বিবিসি প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে দাবানল। দাবানল বেড়ে যাওয়ায় এটিকে ‘বড় ধরনের ঘটনা’ বলে ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।
পূর্ব লন্ডনের ওয়েলিংটনে ঘরবাড়ি পুড়ে গেছে। তাপ নিয়ন্ত্রণে কাজ করছে শত শত দমকলকর্মী। অনেক বাসিন্দাকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। তারা বিবিসিকে জানিয়েছেন, আটটি বাড়ি এবং একটি স্থানীয় গির্জা আগুনে পুড়েছে। ঘটনাস্থলে থাকা এক দমকলকর্মী বলেন, মনে হচ্ছে এটি সত্যিকারের নরক।
আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতিতে অনেক জায়গাতেই রেল চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। রাজধানীতে যাত্রীদের প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন।
আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করেছেন আবহাওয়াবিদেরা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত ২৪ জুলাই কলকাতার কেন্দ্রস্থলে অনুষ্ঠিত ছাত্র-যুব মিছিলে সংঘটিত সহিংসতার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রাজ্যের নতুন ‘গুণ্ডা-বিরোধী’ আইনের প্রথম প্রয়োগের ঘোষণা দিতে গিয়ে ধর্মীয় ইঙ্গিতপূর্ণ ‘শুক্রবারের লোকজন’ মন্তব্য করেন। মূলত মুসলমানদের বোঝাতে তিনি এই শব্দবন
৬ মিনিট আগে
অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফিলিস্তিনি গ্রাম সাররায় শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারী (সেটলার) হামলা চালিয়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়, সম্পত্তি ভাঙচুর করে এবং বাসিন্দাদের ওপর হামলা চালায়। গত শুক্রবার এই হামলা ও ভাঙচুর হয়।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং পরবর্তী যুদ্ধবিরতির সময় ইরান মোট ১৮ বিলিয়ন মার্কিন ডলারের তেল বিক্রি করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে দেশটির তেল মন্ত্রণালয়। গতকাল শনিবার মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধ চলাকালে ইরান ১১ দশমিক ৫ বিলিয়ন ডলারের...
৩ ঘণ্টা আগে
জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসব চলাকালে ভিড়ের ওপর গাড়ি উঠে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা একজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে। তবে তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তাঁর নামও প্রকাশ করা হয়নি।
৩ ঘণ্টা আগে