গ্রিসের উত্তরাঞ্চলে কাভালা শহরের কাছে একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। তবে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটেছে। অ্যান্তনভ-১২ নামের উড়োজাহাজটি সার্বিয়া থেকে জর্ডানে যাচ্ছিল। এটি পরিচালনা করছিল ইউক্রেনের একটি কোম্পানি।
গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান ইআরটি জানিয়েছে, উড়োজাহাজটি ১২ টন ওজনের মালামাল বহন করছিল। এটিকে সম্ভাব্য বিপজ্জনক বলে বর্ণনা করেছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন, কিন্তু রানওয়েতে পৌঁছাতে পারেননি। স্থানীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটিতে আটজন আরোহী ছিলেন।
ভিডিও ফুটেজে দেখা গেছে, উড়োজাহাজটি আগুনে পুড়তে পুড়তে নিচে নামছে এবং এটি মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়েছে।
স্থানীয় বাসিন্দা গিওরগোস আর্কনটোপোলোস ইআরটিকে বলেছেন, ‘বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি একটি উড়োজাহাজে আগুন ধরে গেছে।’ স্থানীয় পত্রিকাগুলো জানিয়েছে, প্রত্যক্ষদর্শী আরও অনেকেই উড়োজাহাজ বিধ্বস্তের বিকট শব্দ শুনেছেন।
ফায়ার ব্রিগেডের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘কার্গোটিতে বিপজ্জনক পদার্থ বহন করা হচ্ছিল বলে আমরা ধারণা করছি।’ গ্রিসের বিশেষ দুর্যোগ প্রতিক্রিয়া ইউনিট ঘটনাস্থল তদন্ত করছে বলে জানিয়েছে রয়টার্স।
এ ঘটনায় এখন পর্যন্ত ইউক্রেন, সার্বিয়া বা জর্ডানের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর দেশটিতে ইন্টারনেট সংযোগ প্রায় পুরোটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস এ তথ্য জানিয়েছে।
৪ মিনিট আগে
ইরানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইসরায়েল। আজ শনিবার সকালে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ‘পূর্ব সতর্কতা ও প্রতিরোধ মূলক হামলা’র ঘোষণা দেন। এ ছাড়া ইসরায়েল জুড়ে ‘বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
যুদ্ধে হস্তক্ষেপের মাধ্যমে ‘শান্তি’ আনতে সব সময় এগিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত নিরসনে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এমনকি সরাসরি পাকিস্তানকে সমর্থন জানিয়েছেন। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম...
৫ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এবং পরমাণু কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থায় এক বিশাল ‘ব্রেকথ্রু’ বা বড় ধরনের সাফল্যের ইঙ্গিত দিয়েছে মধ্যস্থতাকারী দেশ ওমান। ওমানের শীর্ষ কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাঈদী জানিয়েছেন, সুইজারল্যান্ডের...
৬ ঘণ্টা আগে