ইলা মিত্রকে শামসুর রাহমান প্রথম দেখেন কলকাতার এক অতিসাধারণ আটপৌরে ফ্ল্যাটে। রমেন মিত্র আর তিনি থাকতেন সেখানে। পাশেই থাকতেন লেখক, সাংবাদিক রণেশ দাশগুপ্ত—লেনিন স্কুলের এক কোণে ছোট্ট একটি ঘরে। সে ঘরটিকে দেখে শামসুর রাহমানের মনে হয়েছিল, এ বুঝি দস্তয়েভ্স্কির ‘নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ডে’র নায়কের ভূগর্ভস্থ হতশ্রী সংকীর্ণ কামরা। রণেশ দাশগুপ্তকে শামসুর রাহমান বললেন, ‘ইলা মিত্রের সঙ্গে দেখা করতে চাই।’
খুশিমনে তাঁকে সে বাড়িতে নিয়ে গেলেন রণেশ দাশগুপ্ত। কমিউনিস্ট আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রকে দেখে শিহরিত হলেন শামসুর রাহমান। নাচোলের সাঁওতাল কৃষকদের ‘রাণীমাতা’র সংগ্রামী জীবন ভেসে উঠল কবির চোখে।
এরপর আরও কয়েকবার দেখা হয়েছে ইলা মিত্রের সঙ্গে। তাঁকে নিয়ে লেখালেখির ইচ্ছেও হয়েছে। তাঁর মনে পড়েছে, বহু বছর আগে প্রগতিশীল সংগ্রামী কবি গোলাম কুদ্দুস ইলা মিত্রকে নিয়ে একটি সুদীর্ঘ কবিতা লিখেছিলেন। সেখানে গোলাম কুদ্দুস ইলা মিত্রকে ‘স্তালিন নন্দিনী’ ফ্যাসিস্ট কারাগারে নিহত ‘ফুচিকের বোন’ বলে সম্বোধন করেছিলেন। মুর্তজা বশীর ইলা মিত্রকে বিষয়বস্তু করে একটি তেলচিত্র আঁকেন, তার অনুপ্রেরণা ছিল শামসুর রাহমানের কবিতা ‘তাঁর শয্যার পাশে’। ইলা মিত্রকে নিয়ে আলাউদ্দিন আল আজাদ যে গল্পটি লেখেন, তার নাম ছিল ‘কয়েকটি কমলালেবু’। গল্প লিখেছিলেন দীপেন্দ্র বন্দ্যোপাধ্যায়। দৈনিক সংবাদে পাকিস্তানি বাহিনীর আক্রমণে নিহত শহীদ সাবের ইলামিত্রকে নিয়ে লিখেছিলেন দীর্ঘ কবিতা। কিন্তু সে কবিতাটি কোথাও পাওয়া যায়নি।
শামসুর রাহমান কি ইলা মিত্রকে নিয়ে কবিতা লিখেছিলেন? তিনি বলছেন, ‘আমি আজ অবধি ইলা মিত্রকে নিয়ে কোনো কবিতা লিখিনি। যদি বেঁচে থাকি হয়তো একদিন কবিতায় তাঁকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। সম্ভবত সেই কবিতা হঠাৎ তিন-চার দিনের মধ্যে রচিত হতে পারে কিংবা তিন-চার মাস পরেও হতে পারে। কবিতার জন্মের কোনো নিশ্চয়তা নেই।’
সূত্র: শামসুর রাহমান গদ্যসংগ্রহ, পৃষ্ঠা ২৪০-২৪৪

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যে গুটিকয়েক ক্ষেত্রে দেশের গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করায় উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছিল, তার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ উল্লেখযোগ্য। এসব বিষয় রাষ্ট্র...
২১ ঘণ্টা আগে
সালসা একটি প্রাণবন্ত লাতিন নৃত্য। এর উৎপত্তি কিউবায় হলেও নিউইয়র্কে এসে এটি আধুনিক রূপ লাভ করে। দ্রুত পদচারণ, ছন্দময় শরীরী ভঙ্গি এবং সঙ্গীর সঙ্গে সমন্বিত চলাফেরা সালসার প্রধান বৈশিষ্ট্য। নাচটিতে আফ্রিকান, স্প্যানিশ আর লাতিন আমেরিকান সংস্কৃতির প্রভাব স্পষ্টভাবে দেখা যায়।
২ দিন আগে
অনেকের মতে, প্রাচীন রাজা বা জমিদারের লাঠিয়াল বাহিনীর হাতে কাঠিনাচের সূত্রপাত। পরবর্তীকালে ভূমিজ সম্প্রদায়ের মানুষ এটিকে গ্রহণ করে এবং নিজস্ব রূপ দেয়। এটি মূলত একটি দলগত পরিবেশনা, যেখানে শিল্পীরা হাতে দুটি ছোট কাঠি নিয়ে ছন্দে ছন্দে তালে তাল মিলিয়ে নাচেন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু অঞ্চলে...
৭ দিন আগে
আমরা যে স্থায়ী গণমাধ্যম কমিশনের কথা বলেছি, সেই ধারণাটি এসেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে। সংবাদপত্রের নিয়মনীতি-নৈতিকতার মান থাকে, তারা যাতে যথাযথভাবে দায়িত্ব পালন করে, আবার যাতে তাদের স্বাধীনতাটাও সংরক্ষিত হয়। কারও হস্তক্ষেপ, বিশেষ করে সরকারের হস্তক্ষেপ, সেগুলো যাতে স্বাধীন...
৮ দিন আগে