ভারতীয় সিনেমা মানেই এখন বলিউডচর্চা। এই চর্চার অন্যতম কারণ কয়েকজন দক্ষিণী তারকার পুরো ভারতজুড়ে লাইমলাইটে আসা। বক্স অফিস কাঁপানো তেলুগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’- এ ভারতজুড়ে পরিচিতি পেয়েছেন রাশমিকা মান্দানা। এই সিনেমার আইটেম গানে মাত করেছেন সামান্থা রুথ প্রভু। এর আগে অবশ্য সামান্থা হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন। দুই নায়িকার হাতেই একাধিক হিন্দি সিনেমা। আগামী দিনে সে সংখ্যা বাড়বে বলেই অনুমান।
গত বছর আমাজন প্রাইমের সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’- এর সুবাদে রাতারাতি পরিচিতির পরিসর বেড়েছে সামান্থার। নাগা চৈতন্য সঙ্গে বিবাহবিচ্ছেদও এই অভিনেত্রীকে আলোচনায় রেখেছে। জনপ্রিয়তা বাড়ার কারণেই ‘কফি উইথ করণ: সিজন সেভেন’- এ তিনি অতিথি হয়ে আসবেন। বলিউড সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দীনেশ ভিজানের প্রযোজনায় আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিষেক হতে পারে। ‘উড়ি’ খ্যাত পরিচালক আদিত্য ধরের সিনেমা ‘দি ইমমর্টাল অশ্বথামা’-তেও সামান্থা থাকতে পারেন বলেও গুঞ্জন। সেই সিনেমার মূল চরিত্রে রয়েছেন ভিকি কৌশল। সামান্থার আগে এই সিনেমার নায়িকা হিসেবে সারা আলী খানের কথা শোনা গিয়েছিল। যে সিনেমাতেই সামান্থা চূড়ান্ত হন, বলিউডে তাঁর কদর বেড়েছে।
এই কথা রাশ্মিকার ক্ষেত্রেও। ইতিমধ্যেই দুটি সিনেমার শুটিং শেষ করেছেন- সিদ্ধার্থ মালহোত্রের বিপরীতে ‘মিশন মজনু’ ও অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’। রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমল’ সিনেমার শুটিং চলছে। শশাঙ্ক খৈতানের নতুন সিনেমায় টাইগার শ্রুফের বিপরীতেও থাকতে পারেন রাশমিকা।
সারা আলী খান, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডের মতো নবাগতদের তুলনায় ইন্ডাস্ট্রিতে সামান্থা এবং রাশমিকার পাল্লা এখন ভারী বলা যায়। অভিনেত্রী হিসেবেও পরীক্ষিত। গ্ল্যামারাস এবং মাটির কাছাকাছি, দুই ধরনের চরিত্রেই তারা অভিনয় করতে পারেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি, ছবি শিকারিদের নজরে থাকার মতো বিষয়গুলোতেও তাঁরা অন্যদের চেয়ে পিছিয়ে নেই। লক্ষণীয়, এই দুই অভিনেত্রী যে হিন্দি সিনেমাগুলোয় রয়েছেন, সব কয়টি নামী ব্যানারের। দুই নায়িকা হিন্দিটাও বেশ ভালো বলতে পারে। সামান্থা নিজেই বলেছিলেন, হিন্দি সিনেমার প্রস্তাব আগেও পেয়েছি। কিন্তু ভাষাটা ততটা রপ্ত ছিল না। তাই না করতে হয়েছে। তবে এখন হিন্দি ভাষাটা আয়ত্বে চলে এসেছে।’
আগামী দিনে তাই বলিউড অভিনেত্রীদের বেশ চ্যালেঞ্জেই ফেলবেন দক্ষিণী এই তারকারা। রাশমিকা ও সামান্থা ছাড়াও একঝাঁক দক্ষিণী অভিনেত্রী বলিউড সিনেমায় নাম লিখিয়েছেন। বেশির ভাগের হাতেই একাধিক সিনেমা রয়েছে। এর মধ্যে রয়েছেন নয়নতারা, শালিনী পান্ডে, প্রনীতা সুভাষ, তামান্না, শ্রুতি হাসান প্রমুখ।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে