প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের মুম্বাইয়ের জনজীবন। সতর্কতা বিবেচনায় মুম্বাইসহ আশপাশের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর।
দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, মহারাষ্ট্রজুড়েই গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। মুম্বাই, থানে, রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গ, পালঘর, পুণে, কোলাপুর ও সাতারায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মহারাষ্ট্রে মোতায়েন রয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১৭টি দল।
সাবওয়েগুলো জলমগ্ন হয়ে পড়ায় যাতায়াতে সমস্যা হচ্ছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। ব্যাহত হচ্ছে রেল চলাচলও। মুম্বাইয়ে কাজ করছে এনডিআরএফের পাঁচটি দল। অতি ভারী বৃষ্টির সতর্কতায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। এ ছাড়া অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে কয়েকটি এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা।
এদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরালা, গোয়া ও কর্ণাটকের একাধিক স্থানে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, রাস্তাঘাট। বেশ কয়েকটি এলাকায় স্কুল-কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। উদ্ধারকাজে যোগ দিয়েছে দুর্যোগ মোকাবিলা বাহিনী।

গ্রেটার ম্যানচেস্টারের সাবেক ক্যারিশমাটিক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম মূলত কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার লক্ষ্য নিয়েই মাত্র কয়েক দিন আগে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড আসনে একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জয়লাভ করেন...
৩৩ মিনিট আগে
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তের কাছাকাছি একটি বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ কমপ্লেক্স আবিষ্কারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহ সেখানে গোপনে ইরানি প্রযুক্তির কামিকাজে ড্রোন সংযোজন ও প্রস্তুতের কাজ চালাচ্ছিল।
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গিনি কাঁচা বা অপরিশোধিত সোনা রপ্তানি নিষিদ্ধ করেছে। দেশের ভেতরেই স্বর্ণ পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতিতে অধিক মূল্য সংযোজন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
কাতারএনার্জি জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং বাংলাদেশিসহ বিভিন্ন দেশের আরও ৬৬ জন কর্মী আহত হয়েছেন...
২ ঘণ্টা আগে