প্রায় ৫ বছর পর ‘পন্নিয়িন সেলভান’ দিয়ে পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। মণিরত্নম পরিচালিত এই তামিল ছবির কেন্দ্রীয় চরিত্র নন্দিনী ও তাঁর মা মন্দাকিনী দেবী এই দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া।
আজ বুধবার (৬ জুলাই) লাইকা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে টুইট করে ‘পন্নিয়িন সেলভান’ সিনেমায় ঐশ্বরিয়ার ফার্স্ট লুক প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা রয়েছে, ‘প্রতিহিংসার সুন্দর মুখ! পরিচিত হোন পাজুভোরের রানি নন্দিনীর সঙ্গে।’ সেই সঙ্গে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ফের মনে করিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পিরিয়ডিক ড্রামা ‘পন্নিয়িন সেলভান’।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পন্নিয়িন সেলভান’ অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবি। ছবির গল্প দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে, যখন শাসক পরিবারে ক্ষমতার লড়াইয়ের ফলে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসাত্মক ভাঙন দেখা দেয়। সিনেমায় ঐশ্বরিয়া ছাড়াও কার্থি, বিক্রম, জয়ম রবির মতো অভিনয় শিল্পীরা রয়েছেন।
মণিরত্নমের সঙ্গে ঐশ্বরিয়ার চতুর্থ ছবি এটি। এর আগে ১৯৯৭ সালে ‘ইরুভর’, ২০০৭ সালে ‘গুরু’ ও ২০১০ সালে ‘রাবণ’ সিনেমায় তাঁরা একসঙ্গে কাজ করেছেন।

লাগেজে মদের বোতল থাকায় বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ঘটনার সত্যতা অস্বীকার করে অভিনেত্রী জানালেন, অসত্য সংবাদ প্রকাশ এবং মানহানির চেষ্টা করায় আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।
১০ ঘণ্টা আগে
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার প্রভাব বজায় থাকল বাফটাতেও। এ বছরের প্রায় সব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমাটি। এবারের অস্কারে পেয়েছে ১৩টি বিভাগে মনোনয়ন।
১৭ ঘণ্টা আগে
সংগীতশিল্পী প্রীতম হাসান গানের পাশাপাশি অভিনয়টাও ভালো করেন। টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও মুগ্ধতা ছড়িয়েছে তাঁর অভিনয়। সাধারণত জীবনঘনিষ্ঠ এবং রোমান্টিক চরিত্রে দেখা যায় প্রীতম হাসানকে। তবে, এবার ঈদে তিনি আসছেন অ্যাকশন চরিত্রে।
১৭ ঘণ্টা আগে
পবিত্র রমজান উপলক্ষে একটি ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ছয় শিল্পী। তাঁরা হলেন কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ। গানের শিরোনাম ‘আল্লাহ দেবে ঠাঁই’।
১ দিন আগে