১৯৯৬ সালে প্রকাশিত ‘ক্ষমা’ অ্যালবামে প্রিন্স মাহমুদের সুরে গেয়েছিলেন ব্যান্ডতারকা মাকসুদুল হক। নব্বইয়ের দশকের অন্যতম সেরা ব্যান্ড মিক্সড অ্যালবাম বলা হয় ‘ক্ষমা’কে। অ্যালবামের সুপারহিট গান ‘কেন মন নিয়ে এত দাও যন্ত্রণা’ গানটি গেয়েছিলেন মাকসুদ। এরপর মিক্সড অ্যালবাম ‘ঘৃণা’তেও মাকসুদ গেয়েছিলেন ‘শূন্য শূন্য’। সর্বশেষ প্রিন্স মাহমুদের সুরে ‘মেহেদি রাঙা হাত’ (২০০১-২০০২) মিক্সড অ্যালবামে মাকসুদ গেয়েছিলেন ‘যত পারো তুমি’।
দুই দশকেরও বেশি সময় পর আবার এক হলেন বাংলা গানের এ দুই কিংবদন্তি। তৈরি করলেন নতুন গান। নাম দিয়েছেন ‘সাতে-পাঁচে’। প্রিন্স জানান, গত ৩০ জুন তিনি পুরোনো গানটি ফেসবুকে শেয়ার করেন। ভক্ত-শ্রোতারা ‘ক্ষমা’ অ্যালবামটি নিয়ে স্মৃতিকাতর হন। শত শত কমেন্ট আসতে থাকে পোস্টে। ভক্ত-শ্রোতাদের সেই আবেগ আর আগ্রহ থেকেই নতুন গানের পরিকল্পনা করেন প্রিন্স।
প্রিন্স মাহমুদ বলেন, ‘গানটির রেকর্ডিংয়ে এসে মাকসুদ ভাই বলেছিলেন, ২০ বছর তিনি কোনো গান রেকর্ড করেননি। এবার মাকসুদ ভাইয়ের জন্য যে গানটি করেছি, সেটা একেবারেই নতুন ধাঁচের। নতুন মাকসুদকে আবিষ্কার করবে শ্রোতারা।’
‘তোর সাতে-পাঁচে থাকে না মন আমার’ এমন কথার গানটি লিখেছেন স্যামুয়েল হক। প্রিন্স মাহমুদের সুরের ওপর সংগীত করেছেন সাজিদ সরকার। আর মিউজিক ভিডিও বানিয়েছেন নাজমুস সাদাত নাইম।
গানটি সম্পর্কে মাকসুদ বলেন, ‘বহুদিন সিঙ্গেল বা মিক্সড অ্যালবামে গান করি না। আর প্রিন্সের সুরে তো গেয়েছি দুই দশকেরও বেশি আগে। আবারও আমরা গান করলাম। এটা মজার ব্যাপার বটে। আমার বিশ্বাস, শ্রোতারা নতুন করে পুরোনো রেশটা খুঁজে পাবেন এই গানে।’
‘সাতে-পাঁচে’ গানটি প্রকাশ হবে এই ঈদে, জি-সিরিজের ব্যানারে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫