
আসন্ন পবিত্র ঈদুল আজহায় রাজধানী ঢাকা থেকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১২ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ নির্দেশনার কথা জানান।
রাজধানীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফারুক হোসেন বলেন, ঈদের অনাবিল আনন্দ এবং শান্তি-শৃঙ্খলা অটুট রাখতে ডিএমপি নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছে।
ডিএমপির যেসব নির্দেশনা মানতে হবে
ঢাকা মহানগরীতে দূরপাল্লার ও আন্তজেলা বাস টার্মিনালের অভ্যন্তরে এবং বাইরের সড়কে বাস রেখে বা থামিয়ে যাত্রী ওঠানো যাবে না। যাত্রীরা টার্মিনালের ভেতরে থাকা অবস্থায় বাসের আসন গ্রহণ করতে পারেন। সংশ্লিষ্ট বাসের প্রতিনিধিদের এ বিষয়টি খেয়াল রাখতে হবে। ঢাকা মহানগরীতে আন্তজেলা ও দূরপাল্লার বাসগুলো টার্মিনালসংলগ্ন প্রধান সড়কের অংশ দখল করে থামবে না।
ভ্রমণকালে ঢাকা মহানগরের প্রবেশ ও বের হওয়ার পথের গণপরিবহনগুলোকে শৃঙ্খলা মেনে চলতে হবে, যেন অযাচিত যানজটের সৃষ্টি না হয়। ঢাকা মহানগর থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোকে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন থেকে নিবৃত্ত থাকতে হবে। আন্তজেলা পরিবহনের যাত্রীরা বা গমনপ্রত্যাশীদের প্রধান সড়কে এসে অপেক্ষা বা দাঁড়িয়ে না থেকে টার্মিনালের ভেতরে অবস্থান করতে হবে।
ঢাকা মহানগর থেকে দূরপাল্লার রুট পারমিটবিহীন বা অননুমোদিত রুটে কোনো বাস চলাচল করবে না। বাসের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এ বিষয়টি কঠোরভাবে মেনে চলবেন এবং কর্তৃপক্ষকে সহায়তা করবেন। বাসের ভেতরে যাত্রীদের অপরিচিত কারও কাছ থেকে কিছু না খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো। সংশ্লিষ্ট যাত্রীরা অবশ্যই যানবাহনে টিকিট সঙ্গে রাখবেন। যাত্রীদের মালামাল নিজ হেফাজতে সাবধানে রাখবেন। কোনো যানবাহনেই ছাদের ওপর অতিরিক্ত যাত্রী বহন করবে না।
যাত্রী তোলার ক্ষেত্রে বাসচালকেরা এমন কোনো অসম প্রতিযোগিতায় অংশ নেবেন না। এতে সড়কের শৃঙ্খলায় বিঘ্ন ঘটে ও জীবনহানির শঙ্কা থাকে। করোনার প্রকোপ ঊর্ধ্বগতি বিধায় পরিবহনচালক ও যাত্রী সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাতায়াত করতে হবে।
এ ছাড়া প্রয়োজনে ট্রাফিক কন্ট্রোল রুমের মোবাইল ফোন নম্বর ০১৭১১-০০০৯৯০ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

টেকনাফে বাহারছড়া গহিন পাহাড়ে জ্বলছে ভয়াবহ আগুন। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দুর্গম এলাকায় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
৩১ মিনিট আগে
খুলনা শিপইয়ার্ড ও চট্টগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকায় প্রায় সাড়ে ৯ একর (সরকারি স্বার্থসংশ্লিষ্ট) লিজ জমির চুক্তিভঙ্গ ও জালিয়াতির মাধ্যমে বিক্রির অভিযোগে একজন যুগ্ম সচিব, দুই সাবরেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪৩ মিনিট আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার রাত ৮টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুনবন্দর আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজধানীর বিজিবি সদর দপ্তরের অফিসার্স কোয়ার্টারের একটি বাসা থেকে বিবি হালিমা নামের ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে ওই মরদেহ উদ্ধার করে নিউমার্কেট থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে