বিরাট কোহলির ছন্দে ফেরার অপেক্ষাটা আরও দীর্ঘ হচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে বড় ইনিংস খেলতে ব্যর্থ ভারতের সাবেক অধিনায়ক। আউট হওয়ার পর বার্মি আর্মির কটাক্ষেরও শিকার হয়েছেন তিনি।
ইংল্যান্ড দলের কট্টর সমর্থকগোষ্ঠী বার্মি আর্মির নাম কে না জানে। দলকে সমর্থন জোগাতে তাঁরা ছুটে যান দেশ-বিদেশের বিভিন্ন মাঠে। কোহলির সঙ্গে এই সমর্থকগোষ্ঠীর সম্পর্কটা খুব একটা ভালো নয়। সুযোগ পেলেই দুই পক্ষ একে অপরকে খোঁচা মারেন। বার্মি আর্মি তেমনি এক সুবর্ণ সুযোগ পেয়েছে এ টেস্টে।
কোহলির প্রথম ইনিংসে করেছেন ১১, দ্বিতীয় ইনিংসে ২০। গত রাতে দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসের বলে আউট হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা বার্মি আর্মির সদস্যরা গ্যালারিতে ‘চিরিও’ (এর অর্থ বিদায়) ধ্বনির মাধ্যমে তাঁকে কটাক্ষ করেন। কোহলি অবশ্য শান্ত অবস্থাতেই ড্রেসিংরুমে ফিরে আসেন।
স্টোকসের করা বলটি ছিল কোহলির জন্য ছিল ‘আনপ্লেয়েবল’। বলটি গুড লেন্থে পিচড করে অসম বাউন্সারে তাঁর গ্লাভসে লেগে উইকেটরক্ষক স্যাম বিলিংসের কাছে যায়। বিলিংস বলটি তালুবন্দী করতে ব্যর্থ হলেও কোহলি বাঁচতে পারেননি। ধরা পড়েন স্লিপে দাঁড়িয়ে থাকা জো রুটের হাতে।
প্রথম ইনিংসের আউটও হয়েছেন অদ্ভুতভাবে। ম্যাথু পটসের বল ছেড়ে দিয়েছিলেন সতর্কতার সঙ্গে ব্যাট উঁচু করে। কিন্তু ব্যাটের কিনারে লেগে বল আঘাত হানে স্টাম্পে।
দুঃসময় কাটাতে থাকা কোহলি এখন ভাগ্যকেও পাশে পাচ্ছেন না। তাঁর জন্য কটাক্ষটা প্রত্যাশিতই ছিল। গত বছর ওভাল টেস্টে তিনি বার্মি আর্মির উদ্দেশে ভেঁপু বাজানোর ইশারায় বিদ্রুপ করেছিলেন। এবার যেন সেটিরই শোধ তুলল বার্মি আর্মি।
ইট মারলে পাটকেল খেতে হয়—কোহলি যেন সর্বজনবিদিত এই শিক্ষাটাও পেয়ে গেলেন!

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে