চলতি বছরের দ্বিতীয় দিনে চরকির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল বর্তমানের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর নতুন লুকের একটি পোস্টার।
এর আগে বছরের প্রথম দিনেই চরকির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ৮ মিনিট ৫৬ সেকেন্ডের একটি লাইভও করেছিলেন নিশো। সেখানে দেখা গেছে, নিশো সেলুনে বসে চুল কাটছেন। তিনি জানিয়েছিলেন, তিনি একটা বিপদে আছেন। দর্শকদের কাছ থেকে বুদ্ধিও চেয়েছিলেন।
সেই ঘটনার কারণ জানা গেলো এতো দিন পর। শিহাব শাহীন পরিচালিত ‘সিন্ডিকেট’ সিরিজের অফিসিয়াল টিজার ২৭ জুন প্রকাশ করা হয়েছে চরকির ফেসবুক পেজ থেকে। সেখানে দেখা যাচ্ছে, আফরান নিশোর একদম নতুন লুক। এই কাজটির জন্যই নিশো নিজেকে এমনভাবে প্রস্তুত করছিলেন। কেননা এই চরিত্রে নিশোকে দেখা যাবে অ্যাসপারগার সিনড্রোমে আক্রান্ত।
গত বছরের মরীচিকা সিরিজটির সাফল্যের পর এ বছর শিহাব শাহীন চরকির দর্শকদের জন্য আনছে সিন্ডিকেট। এ সময়ের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত অভিনেতা আফরান নিশোকে নিয়ে আবার জুটি বেঁধেছেন পরিচালক। তারকাবহুল এই সিরিজে নিশোর সঙ্গে দেখা যাবে তাসনিয়া ফারিণ, নাজিফা তুষিসহ আরও অনেককে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে