সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুই জেলার অধিকাংশ এলাকা এখনো পানিতে তলিয়ে আছে। তবে শহরাঞ্চলের দিকে পানি নামতে থাকায় আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরেছেন অনেকে। কিন্তু বন্যার পানিতে বেশির ভাগ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছেন বেশির ভাগ মানুষ। নিম্ন আয়ের মানুষ জীবন-জীবিকা নিয়ে প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে পুনর্বাসন কার্যক্রম শুরু করতে স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তাঁরা।
সিলেট ও সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বেশির ভাগ এলাকার পানি এখনো নামেনি। তাই বন্যায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো তুলে আনা যায়নি। পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার আগে সেই প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। তাই এ জন্য আরও কিছুদিন সময় লাগবে।
জেলা প্রশাসনের প্রাথমিক হিসাব অনুযায়ী, বন্যায় দুই জেলার ৫ লাখ ৬ হাজার ৮১৯টি পরিবারের ২৫ লাখ মানুষ এবং ১ লাখ ১২ হাজার ৪৫০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ প্রসঙ্গে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, বন্যায় সিলেটের ৪ লাখ ১৬ হাজার ৮১৯টি পরিবারের ২১ লাখ ৮৭ হাজার ২৩২ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতির মুখে পড়েছে ২২ হাজার ৪৫০টি ঘরবাড়ি। তবে এটা প্রাথমিক হিসাব। কারণ সিলেটের ১৩টি উপজেলার মধ্যে ৬টির মানুষ এখনো পানিবন্দী। বাকি উপজেলাগুলোর বেশির ভাগ এলাকা এখনো পানির নিচে। পানি কমলেই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। বরাদ্দ পাওয়ার পর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ঘরবাড়ি মেরামতের ব্যবস্থা করা হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এখনো বেশির ভাগ এলাকা পানির নিচে। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পেতে আরও সময় লাগবে। তবে হতাশ হওয়ার কিছু নেই। ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের ঘরবাড়ি মেরামতের ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসনের প্রাথমিক তথ্য মোতাবেক, সুনামগঞ্জে বন্যায় ৯০ হাজার পরিবারের ৪ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬০ হাজারের বেশি মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছে।
সার্বিক বিষয়ে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পেতে আরও সময় লাগবে। পুনর্বাসনের জন্য বরাদ্দ চাওয়া হবে। বরাদ্দ পেলে সেই অনুযায়ী ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সহায়তা করা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫