শুরু হয়েছে আইপিডিসি আমাদের গানের চতুর্থ আসর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘পদ্মার ঢেউ রে’ গানটি দিয়ে শুরু হয়েছে জনপ্রিয় এই গানের অনুষ্ঠান। গানটিতে কণ্ঠ দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা তরুণ শিল্পী জাকির হোসেন। যিনি মূলত ‘বিবাগী লিমন’ নামেই বেশি পরিচিত। এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে এই শিল্পীর।
বিবাগী লিমন গানকে শুধু সুরে বাঁধতে চান না; গানের কথার মর্মার্থ অনুধাবন করতে চান গভীরভাবে, সে কথাকে ধারণ করতে চান জীবনে। জীবনকে উপলব্ধি করার প্রয়াস থেকেই গানের কথাকে উপলব্ধি করতে ভীষণভাবে আগ্রহী হয়ে ওঠেন তিনি। সেখান থেকেই একসময় প্রেমে পড়েন সংগীতের। সংগীতের সঙ্গে জীবনের অর্থ খুঁজে বেড়ানো এই তরুণ চিরাচরিত জীবনধারায় সীমাবদ্ধ না থেকে ছুটে বেড়িয়েছেন বিভিন্ন প্রান্তে, সমৃদ্ধ করেছেন তাঁর উপলব্ধি। একই সাথে তাতে তাঁর কণ্ঠের আবেগেও যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা।
সেই হাস্যোজ্জ্বল, সুরের মানুষ, গানের আবেগের বিবাগী লিমন এবার ‘আইপিডিসি আমাদের গান’-এর ডাকে সাড়া দিয়ে গেয়েছেন চতুর্থ আসরের প্রথম গানটি। আমাদের গানের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে গানটি প্রকশের পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৩ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১১ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৫ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে