
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আমাদের স্বপ্নের যোগসূত্র। প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে পাচ্ছি। খুবই আনন্দিত।’ আজ শনিবার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানস্থলে গিয়ে তিনি এসব কথা বলেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘তবে ওনার (প্রধানমন্ত্রী) কাছে একটা আবেদন থাকবে, এটা দিয়ে সব ধরনের অ্যাম্বুলেন্সের টোল যেন না থাকে। যাতে টোল ফ্রি যাতায়াত করতে পারে। বিদেশি যাঁরা আসবেন, তাঁদের টোল যেন দ্বিগুণ নেওয়া হয়। অন্য দেশেও এমন নিয়ম।’
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এখন ওনার (প্রধানমন্ত্রী) নজর দিতে হবে দেশের গণতন্ত্রের দিকে। ওনার শুভেচ্ছা কামনা করছি। এই ঐতিহাসিক ক্ষণে দাওয়াত করেছেন, তাই ধন্যবাদ জানাচ্ছি।’
দাওয়াত পেয়েও বিএনপির না আসা প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, ‘একইভাবে খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া উচিত ছিল। জামিন দিয়ে দাওয়াত দেওয়া উচিত ছিল। ভালো কাজ করেছেন, আসুক না। আমি (প্রধানমন্ত্রীকে) বলব, ঈদে গিয়ে দেখা করেন। ওনাদের ভালো কাজে আমি প্রশংসা করি। তবে বিএনপি কেন আসে নাই, এটা তাদের ব্যাপার। আমি কিছু বলব না।’

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী। তিনি গুম ও খুন হওয়া স্বজনদের গণভবনে ডেকে তাঁদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। পক্ষান্তরে তাঁর ভেতরেই লুকিয়ে থাকত গুম-খুনে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব।
২ ঘণ্টা আগে
পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
৪ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, ‘আমরা জানি, কীভাবে ডেঙ্গু হয়। ভাঙারি, কাগজপত্র বিভিন্ন জায়গায় পড়ে থাকে, প্লাস্টিক ও মাটির বিভিন্ন জিনিস পড়ে থাকতে দেখা যায়। সেখানে পানি জমে এই ডেঙ্গু বহনকারী এডিস মশার তৈরি হয়। কাজেই আমরা সকলে মিলে চেষ্টা করলে এ অবস্থার পরিবর্তন ঘটাতে পারব।’
৮ ঘণ্টা আগে
আজ শনিবার জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন ঘোষণার পর প্রধানমন্ত্রী ডিএনসিসির স্থাপিত স্টল পরিদর্শন করেন।
৮ ঘণ্টা আগে