
আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্ববৃহৎ এই সেতু উদ্বোধন করবেন। সেতু উদ্বোধন উপলক্ষে মুন্সিগঞ্জের মাওয়া-জাজিরা প্রান্তে একটি জনসভা হবে। এতে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির সাত নেতাকে।
আজ বুধবার কেলা ১১টার পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সেতু বিভাগের উপসচিব (বাজেট) দুলাল চন্দ সূত্রধর কার্ড দিয়ে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণের দাওয়াতপত্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে তুলে দিয়েছেন।
দাওয়াত পাওয়া বিএনপি নেতারা হলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।
এ সময় দুলাল চন্দ সূত্রধর বলেন, ‘আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। আমি বিএনপির নেতৃবৃন্দকে উদ্বোধনের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছি বাংলাদেশ সরকারের পক্ষে। আমরা প্রত্যাশা করছি ওনারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমার দায়িত্ব ছিল বিএনপির সাতজন নেতা-কর্মীকে দাওয়াত দেওয়ার, আমি সেটা করেছি।’
এর আগে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে বিএনপিসহ অনেকেই ষড়যন্ত্র করেছে বলে বিভিন্ন সময়ে সরকার অভিযোগ করেছে। তবে সবকিছু ছাপিয়ে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ, এখন উদ্বোধনের অপেক্ষায়। এমন পরিস্থিতিতে সেতু উদ্বোধন অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। যদিও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিভিন্ন সময়ে বলেছিলেন বিএনপিসহ সব রাজনৈতিক দলকে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। কিন্তু কবে আমন্ত্রণ জানানো হবে, সেই তারিখ বলেননি তিনি। আজ সেতু বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপিকে আমন্ত্রণ জানানো হলো।

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
৯ ঘণ্টা আগে
সারজিস আরও বলেন, ‘এরপরও যদি আপনাদের মধ্যে দুর্নীতি দেখতে পাই, ঘুষের টাকার বিনিময়ে কাজ দেখতে পাই, তাহলে বাংলাদেশে যদি আবারও কখনো এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে এ দেশের মানুষ আপনাদের বিরুদ্ধেও নামবে। ওই দিন আর কেউ অফিসে অফিস করতে পারবেন না।’
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ অব্যাহত থাকলে দেশের জ্বালানিসংকট পুরোপুরি নিরসন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে সংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে
আসিফ মাহমুদ বলেন, যদি এই অনুসন্ধান করতেই হয়, তাহলে বর্তমান সরকারের বিরুদ্ধে অনুসন্ধান করতে হবে, আমার বিরুদ্ধে নয়। আমি একেবারে ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছি, যে নির্দিষ্ট ঘটনার কথা বলা হয়েছে, সেটি বিএনপি সরকার ক্ষমতায় আসার তিন মাস পরের ঘটনা।
১৮ ঘণ্টা আগে