বাংলার সাধক লালন ফকির ও প্রাচীন ভারতের কবি কবীর দাস দুজনেই নিজেদের সময়ে দাঁড়িয়ে বলেছেন সম্প্রীতির কথা। তাঁদের গানে বারবার উঠেছে মানুষ ও মানবতার বাণী। এ দুই প্রখ্যাত ব্যক্তিত্বকে একসঙ্গে পাওয়া গেল কোক স্টুডিও বাংলার নতুন গানে। লালনের ‘সব লোকে কয়’ এবং কবীরের ‘কবীরা কুয়া এক হ্যায়’ গান দুটি জুড়ে কোক স্টুডিও তাদের নতুন গান প্রকাশ করেছে। এ গানে কণ্ঠ দিয়েছেন কানিজ খন্দকার মিতু ও মুর্শিদাবাদী।
মঙ্গলবার সন্ধ্যায় গানটি প্রকাশের পর ইউটিউবের কমেন্ট বক্স ভরে যাচ্ছে দর্শক-শ্রোতাদের প্রশংসায়। গানটি সম্পর্কে কোক স্টুডিও বলছে, ‘সব লোকে কয় গানটি উৎসর্গ করা হয়েছে মানুষের প্রতি মানুষের চিরন্তন ভালোবাসার প্রতি। মানব ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, মানুষ সব সময় একটি অভিন্ন চেতনার অংশ হয়ে থেকেছে। মরমী কবি ফকির লালন শাহ ও কবীর দাস সম্পর্কেও একই কথা বলা যেতে পারে। ভিন্ন সময়ে বসবাস করেও তাঁরা একই কথা বলে গেছেন। তাঁরা মানুষের সম্প্রীতি ও সহাবস্থানে বিশ্বাস করতেন। যখন আমরা সব লোকে কয় ও কবীরা কুয়া এক হ্যায় গান দুটি একসঙ্গে শুনি, তখন এটা আরও স্পষ্ট হয়ে ওঠে যে, আমরা সবাই মানবতার একক চেতনায় যুক্ত। পরস্পরকে ভালোবাসা, সহানুভূতিশীল হওয়া এবং সম্প্রীতিতে বসবাস করা হোক আমাদের সবার লক্ষ্য।’
‘সব লোকে কয়’ কোক স্টুডিও বাংলার প্রকাশ করা সপ্তম গান। জনপ্রিয় বাংলা গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশ করে এরইমধ্যে সাড়া ফেলেছে প্ল্যাটফর্মটি। আগের গানগুলোতে পারফর্ম করেছেন অর্ণব ও রিপন (চিলতে রোদ), অনিমেষ রায় ও পান্থ কানাই (নাসেক নাসেক), মমতাজ ও মিজান (প্রার্থনা), ঋতুরাজ ও নন্দিতা (বুলবুলি) এবং সুমি ও র্যাপ ব্যান্ড জালালি সেট (ভবের পাগল)।
শুনুন কোক স্টুডিও বাংলার নতুন গান ‘সব লোকে কয়’:

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৫ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৬ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে