ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রোকসানা আক্তার নামে এক নারীকে হত্যার ঘটনায় তাঁর সাবেক স্বামী আরিফ হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। আরিফ হোসেন আবারও বিয়ের আশ্বাসে বাড়ি থেকে ডেকে নিয়ে সাবেক স্ত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেন বলে জানিয়েছে র্যাব-১৪।
আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত সোমবার দিবাগত সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা থেকে আরিফকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত আরিফ হোসেন উপজেলার ছলির বাজার এলাকার বসু মিয়ার ছেলে। আর নিহত রোকসানা আক্তার (২২) একই উপজেলার গৌরীপুর গ্রামের হারুন অর রশিদের মেয়ে।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় বলেন, ২০২০ সালের ৩০ এপ্রিল দিবাগত রাতে নিজ ঘর থেকে নিখোঁজ হয় রোকসানা। পরদিন ১ মে সকালে বিবস্ত্র অবস্থায় রোকসানার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের পর জানা যায়, রোকসানাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতের বাবা হারুন অর রশিদ ২০২০ সালের ১৫ ডিসেম্বর আরিফ হোসেনসহ দুজনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করে। এরপর দুই বছর পেরিয়ে গেলেও আসামিরা ধরা ছোঁয়ার বাইরে ছিলেন। সম্প্রতি এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা বিচারের দাবিতে মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি পালন করে। পরে বিষয়টি র্যাবের নজরে আসলে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে—আনুমানিক ২০১৭ সালের মাঝামাঝি সময়ে তাঁর সঙ্গে রোকসানার বিয়ে হয়। পরে পারিবারিক কলহের জেরে ২০২০ সালে তাঁদের বিয়ে বিচ্ছেদ হয়। তবে, তাঁদের দুজনের যোগাযোগ ছিল। পরে ঘটনার দিন রাতে রোকসানাকে নিজ ঘর থেকে ডেকে নিয়ে ধর্ষণ করার পর তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। পরে সেখানেই মরদেহ ফেলে রেখে যান।
র্যাব কর্মকর্তা আখের মুহম্মদ জয় বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম নগরের মুরাদপুরে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুরে মিছিলটি বের করা হয়। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের বাজারমূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা। আজ শনিবার (২৯ আগস্ট) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
১৫ মিনিট আগে
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের (জলকপাট) ১৬টি গেট খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ শনিবার রাত ১০টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হতে পারে।
১৯ মিনিট আগে
বদলি নীতিমালার অসংগতি দূর করে দূরত্বের ভিত্তিতে বদলির সুযোগসহ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈষম্য নিরসনে ১১ দফা দাবি জানিয়েছে সর্বজনীন বদলিপ্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরাম...
২২ মিনিট আগে