একজন খেলোয়াড় ভালো করলে যেমন প্রশংসা হয়, তেমনি খারাপ করলে হয় তার সমালোচনা। সংবাদমাধ্যমের ক্রিকেটারদের ভালো-মন্দ উভয় বিষয় নিয়ে দুই রকম খবর প্রকাশিত হয়। অনেক সময় সমালোচনার খবরগুলো ক্রিকেটারদের মানসিকভাবে চাপ বাড়িয়ে দেয়।
তাই ক্রিকেটারদের সংবাদমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক আকরাম খান। উদাহরণ হিসেবে ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের আগে ক্রিকেটারদের সংবাদমাধ্যম থেকে দূরে থাকার কথাও জানান ১৯৯৭ সালে আইসিসি ট্রফিজয়ী এই ক্রিকেটার।
আজ মিরপুরে বাংলাদেশ টেস্ট দলের ব্যাটিং বিপর্যয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আকরাম খান। তিনি বলেছেন, ‘ক্রিকেটারদের সংবাদমাধ্যম থেকে দূরে থাকতে হবে। এ জিনিসটা করলে ভালো হয়।’
ভারতীয় ক্রিকেটারদের উদাহরণ টেনে তিনি বলেছেন, ‘আপনারা দেখেছেন ভারত যখন চ্যাম্পিয়ন (২০১১ বিশ্বকাপ) হয়, তার আগে এক বছরের মতো কোনো ক্রিকেটারকেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে দেখিনি। কারণ মিডিয়া ভালো করলে ভালো, আর খারাপ করলে নিউজগুলো পড়লে মানসিক চাপটা বেড়ে যায়। তাই ক্রিকেটারদেরকে সংবাদমাধ্যম থেকে একটু দূরে থাকতে হবে।’
একই সঙ্গে টেস্ট বোলাররা ভালো করলেও ব্যাটারদের ভালো না করার ব্যাখ্যা হিসেবে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘শুধু বোলিং না দল হিসেবে ভালো করতে হবে। ব্যাটারদের লম্বা ইনিংস খেলা খুব গুরুত্বপূর্ণ। একজন যদি ১৫০ করে, তাহলে বাকিদের দিয়ে ৩০০ সম্ভব। লম্বা ইনিংস না খেললে পারফরম্যান্স সম্ভব না।’

জার্সির রং দেখে অনেকেই বুঝতে পারছিলেন না কে কোন দল। কারণ, ফুটবলে সচরাচর ব্রাজিলকে হলুদ জার্সিতে খেলতে দেখা যায়। কুইনসল্যান্ডের সানকর্পে আজ হলুদ জার্সি পরা দলকে অনেকেই ব্রাজিল মনে করেছিলেন। আসল ঘটনা অন্য ব্রাজিল ও অস্ট্রেলিয়া খেলেছে নীল ও হলুদ জার্সি পরে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা ব্রাজিল আজ
২৩ মিনিট আগে
ডি থ্রি টুর্নামেন্ট নামে নতুন টুর্নামেন্টের ছয় কোচ বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সালাহ উদ্দীন, আব্দুর রাজ্জাকের মতো তারকারাও আছেন এই তালিকায়। কোচ নির্বাচনের মতো সহকারী কোচ, ফিজিওথেরাপিস্টও ড্রাফটের মাধ্যমে ঠিক করল বিসিবি।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর বাতিল হয়ে যাওয়া পরিকল্পনার নথি চাওয়ায় উয়েফার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে ফিফা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে দেওয়া জবাবে ফিফা বলেছে, নথি পাওয়ার জন্য উয়েফার আইনি উদ্যোগ আগামী মার্চের ফিফা সভাপতি নির্বাচনেও প্রভাব ফেলতে পারে।
১ ঘণ্টা আগে
জাপানের বৃষ্টি কেড়ে নিচ্ছে এশিয়ান গেমস ক্রিকেটের একের পর এক ম্যাচ। বাদ যাচ্ছে না নকআউট পর্বের ম্যাচও। আজ বাংলাদেশ-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনালে হতে পারল না একটা বলও। ম্যাচ বাতিল হওয়ার পর শ্লেষাত্মক পোস্ট দিয়েছেন মালয়েশিয়ার ক্রিকেটার বিরানদ্বীপ সিং।
২ ঘণ্টা আগে