
আর ৫ ঘণ্টা পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। অথচ এখনো বাংলাদেশের কোনো টেলিভিশনে ম্যাচটি সরাসরি সম্প্রচারের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য অবশ্য আরেকটি সুখবর আছে। অল্প খরচেই পুরো সিরিজ অনলাইনে দেখার সুযোগ আছে আইসিসি টিভিতে।
আজ বাংলাদেশ সময় রাত ৮টায় অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পুরো সিরিজ অনলাইনে দেখানোর ব্যবস্থা রেখেছে আইসিসি। মাত্র ২ ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৮৭ টাকায় দেখা যাবে খেলা।
বিশ্বের যেকোনো প্রান্তে হওয়া আন্তর্জাতিক ম্যাচ সরাসরি সম্প্রচারের জন্য আইসিসির পক্ষ থেকে চালু করা হয়েছে আইসিসি টিভি, যা চলছে অনেক দিন ধরেই। এখন টিভি সম্প্রচারের ঝামেলা শেষ না হওয়ায়, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সমাধান হতে পারে এই আইসিসি টিভি।
আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলে টিভি লিংকে গিয়ে নেওয়া যাবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ সরাসরি দেখার পাস। সেজন্য গুনতে হবে মাত্র ২ ডলার। এই অর্থ পরিশোধ করতে হবে ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস কিংবা মাস্টারকার্ডের মাধ্যমে।
উল্লেখ্য, আজ থেকে শুরু হচ্ছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। আগামী ২৪ জুন থেকে হবে পরের টেস্ট। এরপর ২, ৩ ও ৭ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ ছাড়া ১০, ১৩ ও ১৬ জুলাই হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ।

বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেছিল কেপ ভার্দে। অপর ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল স্পেন। এই দুই ম্যাচের ফলের ওপর নির্ধারণ হয়েছে শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ।
১ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। একইসঙ্গে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে আই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে পা রাখল তারা। ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়া নরওয়ের শেষ বত্রিশে প্রতিপক্ষ আইভরি কোস্ট। আর ভুল কৌশলের চড়া মূল্য দিয়ে মাঠ ছাড়তে হয় হালান্ডহীন নরওয়েকে। টরন্টোয় গ্রুপের অপর ম্যাচে ইরাককে ৫–০ গ
৬ ঘণ্টা আগে
এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে মিনিটের হিসেবে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন পিএসজির এই ফরোয়ার্ড। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার এরিক প্রোবস্ট মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করে শীর্ষে জায়গা করে নিয়েছিলেন। আজ বোস্টনের মাঠে ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে সেই ৭২
৭ ঘণ্টা আগে
টিম টেক্টর লং অনে ক্যাচ ধরার পর মুষ্টিবদ্ধ উদযাপন শুরু করলেন। তাঁর উদযাপন যেন থামতেই চাইছে না। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে আজ যাঁরা বেলফাস্টে আয়ারল্যান্ড-ভারত প্রথম টি-টোয়েন্টি দেখেছেন, নিশ্চয়ই তাঁরা বুঝতে পেরেছেন টিম টেক্টরের এমন উচ্ছ্বাসের কারণ। ভারতকে ৩৪ রানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে
১০ ঘণ্টা আগে