উপকরণ
চিতল মাছের পিঠের অংশ ১ কাপ, সেদ্ধ বড় আলু ১টি, ২-৩টি পেঁয়াজের কুচি, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, হলুদের গুঁড়ো পরিমাণমতো, রসুন, আদা, ধনে ও জিরাবাটা ১ চা-চামচ করে, মরিচের গুঁড়ো ও লবণ স্বাদমতো, কাঁচা মরিচকুচি ৩টি, দারুচিনি ২-৩ টুকরো, এলাচি ৩টি, লবঙ্গ ৩-৪টি ও তেজপাতা ২টি।
প্রণালি
চিতল মাছের পিঠের অংশ কিমা করে নিয়ে সেদ্ধ করে নিন। পরে সেদ্ধ আলুর সঙ্গে মিশিয়ে তাতে পরিমাণমতো লবণ, হলুদ, মরিচ, ধনে ও জিরার গুঁড়ো, পেঁয়াজ ও মরিচকুচি, আদা-রসুনবাটা মিশিয়ে ভালো করে চটকে নিন। এরপর হাতে একটু সরিষার তেল মেখে মিশ্রণটি থেকে একটু একটু করে নিয়ে মুইঠ্যা বানিয়ে নিন। এরপর ৪-৫টি করে মুইঠ্যা গরম পানিতে ফুটিয়ে পানি ঝরিয়ে নিন। এবার প্যান গরম করে তেল দিয়ে মুইঠ্যাগুলো লাল করে ভেজে নিন। ভাজা হলে সেগুলো কাঁটা চামচ দিয়ে একটু একটু করে ফুটো করে নিন। প্যানে আবার পরিমাণমতো তেল দিয়ে তাতে গোটা জিরা, দারুচিনি, এলাচি, তেজপাতা ও লবঙ্গ ফোড়ন দিয়ে পেঁয়াজবাটা দিন। একটু লালচে হলে একে একে রসুন ও আদাবাটা, হলুদ, মরিচ ও জিরার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিন। এবার পরিমাণমতো গরম পানি দিন। পানি ফুটে উঠলে মুইঠ্যাগুলো ছেড়ে দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নিন। তারপর পরিমাণমতো লবণ দিয়ে হালকা আঁচে কিছু সময় ঢেকে রান্না করে নিন। নামানোর আগে ১ চা-চামচ ঘি দিলে স্বাদ ভালো হবে।
ছবি ও রেসিপি: দীপ্তি সমাদ্দার দীপু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫