জায়েদ খানের দ্বারা সংসার ভাঙার চেষ্টা এবং পিস্তল দিয়ে মেরে ফেলার হুমকির অভিযোগ তুলেছেন ওমর সানী। ওমর সানীর অভিযোগের এক দিন পরেই মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এক অডিও বার্তায় মৌসুমীকে পরস্পরবিরোধী কথা বলতেই শোনা গেল। মৌসুমীর ভাষ্য, ‘বিষয়টিতে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আমাকে ছোট করার মধ্যে অন্যের আনন্দ কেন? যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না! আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।’
মৌসুমীর এমন বক্তব্যের বিপরীতে মুখ খুললেন ওমর সানী। তিনি বলেন, ‘আমি যা বলেছি স্পষ্ট করেই বলেছি। আমি শ্রদ্ধা রেখেই কথা বলতে চাই। আমার পরিবারের প্রতি, মৌসুমীর প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা আছে। সে যা বলেছে, কী ভেবে বলেছে আই ডোন্ট নো। এ বিষয়টি নিয়ে কিছুদিন যাবৎ একটু দূরত্ব তো চলছিল। চেষ্টা করছিলাম।’
সানী আরও বলেন,‘আমি অত্যান্ত শ্রদ্ধা করি আমার পরিবারকে। ২৭ বছর ধরে শ্রদ্ধা করে এসেছি এবং বাংলাদেশের মানুষও জানে। আমার ব্যাডলাক যে ২৭ বছর পরে এসে আমার শ্রদ্ধার জায়গাটায় কী গুনাহ করলাম আমার পরিবারের সবাই, তা আমরা জানি না। আমি বারবার একটা কথাই বলেছি আমার এবং আমার ছেলে ফারদিনের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে। আমার পরিবারের পাঁচজন সদস্য, আমি, মৌসুমী, আমার ছেলে ফারদিন, বউমা আয়েশা, মেয়ে ফাইজা লোকজন আছে। কিন্তু আপনারা ভালো জানবেন, ফোন রেকর্ড অনুযায়ী তার সাথে আমার ফোনেও কথা হচ্ছিল না। আমি তার ব্যাপারে মন্দ কথা, খারাপ কথা কিছুই বলব না। কারণ সে স্টিল নাও আমার স্ত্রী।
মৌসুমীর বক্তব্যের জবাব দেওয়া প্রসঙ্গে সানী বলেন, ‘কিন্তু এগুলোর উত্তর আমার এবং আমার ছেলের কাছে আছে ছেলেটার (জায়েদ খান) ব্যাপারে। এর যথেষ্ট প্রমাণ ফারদিন এবং ফাইজার কাছে আছে। ফাইজা এবং ফারদিন বাকি উত্তরগুলো দেবে। তারাই সিদ্ধান্ত নেবে তার মা’র সঙ্গে কী উত্তর দেবে।’
এ-সম্পর্কিত পড়ুন:

দেশের অন্যতম জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ। নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি আছে তাঁর। বিশেষ দিবস বা আয়োজনের নাটকে অভিনয় করতে দেখা যায় তাঁকে। এবার প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কবিতা পাঠ করলেন তিনি।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। সেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। রেশ পড়েছে বাংলাদেশেও। সপ্তাহখানেক পর শুরু হবে বিশ্বকাপের রোমাঞ্চকর অধ্যায় নকআউট পর্ব। সেই পর্বকে সামনে রেখে গান তৈরি করেছেন সংগীত প্রযোজক ও সুরকার ফুয়াদ আল মুক্তাদির।
৫ ঘণ্টা আগে
সিনেমার বাজারে ক্রমেই অনিশ্চয়তা বাড়ছে। বর্তমানে বিপুল প্রচার আর দুর্দান্ত কনটেন্ট ছাড়া বক্স অফিসে সাফল্যের কোনো গ্যারান্টি নেই। তার ওপর দিন দিন বাড়ছে তারকাদের পারিশ্রমিক। এমন পরিস্থিতিতে বড় বাজেটের সিনেমার লোকসান কমাতে এবং ব্যবসাসফল হলে লাভের অঙ্ক বাড়াতে এক অভিনব...
৫ ঘণ্টা আগে
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য উত্তাল। দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস শাসনকালের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার।
১ দিন আগে