অভিজিত সরকার জিতুর সুর-সংগীতে গান গেয়েছেন সংগীতশিল্পী রুনা লায়লা, এন্ড্রু কিশোর, কনকচাঁপা, স্বীকৃতি, অনিমা ডি কস্টাসহ আরও অনেকেই। এবার তিনি গান বাঁধলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কোনালের জন্য। মেহেদী হাসান পরিচালিত ‘জল জোছনায়’ সিনেমায় ‘মায়ার চাদর’ শিরোনামের গানটিতে কোনালের সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন তানজীব সারোয়ার। গানটি লিখেছেন সেজুল হোসেন।
এরই মধ্যে জল জোছনায় সিনেমার শুটিং শুরু হয়েছে। তার আগেই গানের রেকর্ডিং শেষ করেছেন জিতু। কোনালের গায়কী প্রসঙ্গে জিতু বলেন, ‘গানটির যখন কাজ করছিলাম, তখনই ভেবেছিলাম গানটি কোনালকে দিয়ে গাওয়াব। রেকর্ডিংয়ের পর মনে হয়েছে গানটি তাঁর জন্যই পারফেক্ট হয়েছে। তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছে তানজীব। সেও ভালো গেয়েছে।’
কোনাল বলেন, ‘জিতু ভাই খুবই সুন্দর সুর করেন। আমি আর তানজীব এই প্রথম একসঙ্গে গাইলাম। ভীষণ সুইট রোমান্টিক একটা গান। খুবই ভালো লেগেছে গানটি গেয়ে। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে।’

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৬ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৪ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে