উত্তর কোরিয়া প্রথমবারের মতো একজন নারীকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। দেশটির প্রবীণ কূটনীতিক চেই সন-হুই এই পদে নিয়োগ পেয়েছেন। আজ শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
দেশটির প্রেসিডেন্ট কিম জং উন দলীয় এক বৈঠকে তাঁকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। চেই সন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রি সন গওনের স্থলাভিষিক্ত হবেন। এর আগে চেই সন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চেই সন মূলত একজন কূটনৈতিক। তিনি ভালো ইংরেজি বলতে পারেন। চেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার সময় কিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছিলেন এবং কিমের সঙ্গে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠকে যোগ দিয়েছিলেন।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত দুই নেতার শীর্ষ সম্মেলন কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। ওই রাতে তিনি সাংবাদিকদের সঙ্গে একটি প্রশ্নোত্তর সেশনের আয়োজন করেছিলেন। সেখানে তিনি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছিলেন।
এই কূটনীতিক তখন বলেছিলেন, ‘আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে।’
কিমের শাসনামলে এখন পর্যন্ত পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটির ওপর চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এর মধ্যে উত্তর কোরিয়া একজন প্রবীণ নারী কূটনীতিককে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিল।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরানে চলমান রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানের মধ্যেই দেশটিকে আনুষ্ঠানিক শোকবার্তা পাঠিয়েছে সৌদি আরব। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান যৌথভাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে এই শোকবার্তা পাঠিয়েছেন।
৩৫ মিনিট আগে
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিজের প্রজন্ম অর্থাৎ ‘জেনারেশন জেড’ (জেন জি)-কে ‘অলস’ এবং ‘লিবারেল আদর্শে দীক্ষিত’ বলে মন্তব্য করে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে
একটি উত্তপ্ত বাগ্বিতণ্ডার সময় ছুড়ে দেওয়া উপহাস বা মন্তব্য কি ফৌজদারি আইনের অধীনে ‘গুরুতর এবং আকস্মিক প্ররোচনা’ হিসেবে গণ্য হতে পারে? ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের একটি সাম্প্রতিক রায় আইনি এবং সামাজিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে দেশটির রাজধানী তেহরানে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া ছয় দিনব্যাপী এই রাষ্ট্রীয় শোক ও অন্ত্যেষ্টিক্রিয়া কর্মসূচিতে অংশ নিতে....
২ ঘণ্টা আগে