টিভি নাটকের নিয়মিত মুখ অহনা রহমান। কয়েক বছর আগে আরটিভিতে প্রচারিত মীর সাব্বিরের পরিচালনায় ‘নোয়াশাল’ ছিল তাঁর অভিনীত সর্বশেষ দীর্ঘ ধারাবাহিক নাটক। ওই সময় আরও বেশ কিছু ধারাবাহিক প্রচার হচ্ছিল অহনার। অভিনেত্রী তাই সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি ধারাবাহিক নাটকে আর অভিনয় করবেন না। নানা কারণে অভিনয় থেকে একসময় সাময়িক বিরতি নিয়েছিলেন অহনা। বিরতি কাটিয়ে ফিরে তিনি এখন আবারও নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।
এরই মধ্যে আগামী ঈদের জন্য কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন অহনা। নিয়াজ মাহবুবের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ড্রিম টেরেস’, মহিন খানের ‘ক্র্যাশ যখন বিয়াইন’, রিফাত আদনান পাপনের ‘পালাবে কোথায়’ নাটকগুলোর কাজ শেষ করেছেন অভিনেত্রী। কয়েক দিনের মধ্যেই প্রচারে আসবে তাঁর অভিনীত জিয়া উদ্দিন আলম পরিচালিত ‘ডেয়ারিং বউ’ নামের একটি নাটক।
অহনা বলেন, ‘একটা সময় আমার অভিনীত অনেক ধারাবাহিক নাটক প্রচার হতো। আমি নিজে থেকেই সেই সময় ধারাবাহিক নাটকে অভিনয় করা বন্ধ করে দিই। এখন শুধু একক নাটকে কাজ করি। আগামী ঈদে ভালো গল্পের কিছু কাজ আসছে আমার। সেগুলো দর্শকের জন্য চমক হিসেবে থাকবে।’
টিভি নাটক ছাড়া ‘চাকরের প্রেম’, ‘দুই পৃথিবী’, ‘চোখের দেখা’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন অহনা। ভালো গল্প পেলে সিনেমায় আবার নিয়মিত হওয়ার ইচ্ছা আছে তাঁর।বিরতির পর অহনার ব্যস্ততা

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫