
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পথ চলতে বেশি-কম সবারই চোখে পড়ে লাল রঙের একটি দানবাক্স। এতে লেখা আছে ‘মির্জাগঞ্জের মরহুম ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (রহ.) দরবার শরিফের মাজারে লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার দানবাক্স’। বিশ্বাসের জায়গা থেকে হরহামেশা এই দানবাক্সে অর্থ দান করেন ভক্ত ও সাধারণ মানুষ। মজার তথ্য হলো, সারা দেশে এই দানবাক্স স্থাপন ও টাকা উত্তোলনের জন্য রীতিমতো ইজারার আয়োজন করে মাজার ব্যবস্থাপনা কমিটি। এই ইজারা থেকে বছরে প্রায় ৩ কোটি টাকা আয় হয় বলে জানিয়েছেন তাঁরা।
জানা গেছে, সারা দেশে ৩০ হাজারেরেও বেশি দানবাক্স রয়েছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ইয়ার উদ্দিন খলিফা (রহ.) দরবার শরিফের মাজারের। এসব দানবাক্স থেকে টাকা উত্তোলনের জন্য প্রতিটা জেলা, উপজেলা ও থানাভিত্তিক ইজারার ব্যবস্থা করে মাজার ব্যবস্থাপনা কমিটি। ইজাদারেরা বছরে ছয়বার মাজার কমিটিকে নির্ধারিত পরিমাণ টাকা দিয়ে থাকে। এ ক্ষেত্রে বেশি টাকা উঠলে ইজারাদারের লাভ হয়। আর টাকা কম উঠলেও লোকসান গুনতে হয় ইজারাদারকে।
পটুয়াখালী শহরে মাজারের ২০০ দানবাক্স ইজারা নিয়েছেন মো. কালাম নামের এক ব্যক্তি। জানতে চাইলে তিনি বলেন, ‘শহরে আমার ২০০-এর মতো দানবাক্স রয়েছে। দুই মাস পর পর প্রতি দানবাক্স থেকে ১২ হাজার ৬০০ টাকা মাজার কমিটির কাছে জমা দিতে হয়। এই দুই মাসের মধ্যে কম অথবা বেশি পরিমাণ টাকা উত্তোলন করা হয়েছে কি না, সেটা দেখা তাদের বিষয় না। মানুষ দান যা করুক, লাভ-লস সব আমার।’
পটুয়াখালীর সদর উপজেলায় দানবাক্সের টাকা উত্তোলন করেন নজরুল ইসলাম। তিনি বলেন, ‘আমি ২০০৩ সাল থেকে এই মাজারের দানবাক্সের টাকা ওঠাই। আগে দানবাক্স থেকে টাকা যা পাওয়া যাবে, তা থেকে একটি অংশ আমাদের দিত মাজার ব্যবস্থাপনা কমিটি। পরে সেটা বন্ধ করে তারা ইজারা পদ্ধতি চালু করেছে। এখন ৩০০-এর মতো দানবাক্স রয়েছে আমার, যদি টাকা কম আসে, তাহলে আমি ভর্তুকি দিই। আর যা বেশি হয়, তা আমার লাভ।’
ইজারার বিষয়টি স্বীকার করেছেন মাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক শহীদ মল্লিক। জানতে চাইলে তিনি বলেন, ‘মাজারের নামে ৩০ হাজারেরও বেশি দান বাক্স রয়েছে। আর এই টাকা ওঠাতে সারা দেশে ১৫৬ জন লোক আছেন। ইজারাদাররা স্থান অনুযায়ী ৩ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত দুই মাস পর পর বছরে ছয়বার জমা দিয়ে থাকেন। বছরে ৩ কোটি টাকার মতো উত্তোলন হয়। আর দানবাক্স থেকে উত্তোলনকৃত টাকার পুরোটাই ব্যয় হয় এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের পেছনে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫