
দেশের মানুষের অফুরন্ত সহযোগিতা পাওয়ায় আজকে পদ্মা সেতুটা আমরা করতে পেরেছি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেই সরকার চ্যালেঞ্জ গ্রহণ করে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। আজ বুধবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আল্লাহর রহমতে আমরা এটা করেছি। বিদেশি সাহায্যে নয় নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু হবে, যেটা আজ করা সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ, আমরা ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করব।’
পদ্মাসেতু চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলেন জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক যখন দুর্নীতির প্রশ্ন তোলে তখন তিনি সেটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। যা তারা প্রমাণ করতে পারেনি এবং যেটি কানাডা’র আদালত স্পষ্টভাবে বলেছে-এই সংক্রান্ত সমস্ত অভিযোগ ভুয়া এবং মিথ্যা। কিন্তু, সে সময় একটি প্রচণ্ড চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং দেশের ভাবমূর্তি নিয়েও নানা ধরনের কথাবার্তা দেশের অনেকে বলেছে।’
বাংলাদেশ সম্পর্কে কেউ কোন বিরূপ মন্তব্য করলে তাঁর নিজের কষ্ট হয় সে জন্যই বিশ্ব ব্যাংকের অভিযোগটিকে তিনি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জানান, এই কষ্ট লাগাটা স্বাভাবিক কারণ এদেশের স্বাধীনতার জন্য জাতির পিতা তাঁর সারাটা জীবন উৎসর্গ করেছিলেন। সন্তান হিসেবে বাবাকে তাঁরা খুব একটা কাছে পাননি। তাই, এই স্বাধীন দেশে আওয়ামী লীগ যখন সরকারে এসেছে তখন প্রধান কাজই হচ্ছে জাতির পিতার স্বপ্ন পূরণ করা।
প্রধানমন্ত্রী বলেন, ‘নিজের ভাগ্য গড়তে নয় দেশের মানুষের ভাগ্য গড়তেই আমাদের ক্ষমতায় আসা।’
প্রধানমন্ত্রী বলেন, এই একটি সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ হয়েছে যে বাংলাদেশ পরনির্ভরশীল নয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। আজকে দেশের উন্নয়ন প্রকল্পের শতকরা ৯০ ভাগ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করার সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

সংবাদমাধ্যম স্বাধীন। তারা কোন নিউজ আপলোড করবেন, কোন নিউজ ডাউনলোড করবেন, কোন নিউজ ছাপাবেন, কোন নিউজ ছাপাবেন না, এটা তাদের নিজস্ব ব্যাপার। বাংলাদেশ সরকার এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করে না। কেউ যদি কোনো সংবাদ পরিবেশন করার পরে বুঝতে পারেন যে সংবাদটা সঠিক নয় বা সংবাদটা পরিবেশন করা উচিত নয়, সেই ক্ষেত্রে তারা
১ মিনিট আগে
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত তারকাচিহ্নিত আটটি প্রশ্নের সবগুলোই সরকারি দলের সংসদ সদস্যদের হওয়ায় আপত্তি জানিয়েছে বিরোধী দল। বিরোধী দলের সদস্যদের বেশি প্রশ্ন করার সুযোগ দিলে সরকারের জবাবদিহির সংস্কৃতি আরও শক্ত হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম...
২৮ মিনিট আগে
দ্বিতীয় যমুনা ও পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা করতে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। সমীক্ষার জন্য ১২ মাস সময় নির্ধারণ করা হলেও তা আট থেকে নয় মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক
৩২ মিনিট আগে
আগামী ছয় মাসের মধ্যে যাঁরা রুফটপ সোলার (ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ) স্থাপন করবেন, তাঁদের উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ১৫ পয়সা দরে কিনে নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জ্বালানিসংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার
৪২ মিনিট আগে