‘ভুলভুলাইয়া টু’ সিনেমার দারুণ সাফল্যের পর নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকছেন কার্তিক আরিয়ান! এ বিষয়ে তুমুল জল্পনা চলছে নানা মাধ্যমে। গুজব রটার পর পাল্টা জবাবও দিয়েছেন অভিনেতা।
বলিউড লাইফের খবরে জানা যায়, এর আগে ছবিপ্রতি ১৫-২০ কোটি টাকা নিতেন অভিনেতা। এক ধাক্কায় এবার ৩৫-৪০ কোটি টাকা পারিশ্রমিক চাইতে চলেছেন কার্তিক, এমন চর্চায় সরগরম বলিপাড়া থেকে নেট দুনিয়ায়।
আর এমন গুজব রটার পর পাল্টা জবাব দিলেন অভিনেতা। সব গুজবের পাল্টা জবাবে কিছুটা রসবোধ দেখিয়ে নায়ক টুইট করেন, ‘প্রমোশন হয়েছে জীবনে, ইনক্রিমেন্ট নয়! ভিত্তিহীন কথা সব।’
ভারতজুড়েই দারুণ ব্যবসা করছে কার্তিকের নতুন ছবি ভুলভুলাইয়া টু। বক্স অফিস হিসেব বলছে, ‘সূর্যবংশী’র রেকর্ড ভেঙে প্রথম দিনেই ১৪ কোটির বেশি টাকা ঘরে তুলেছে ভুলভুলাইয়া টু। আর মাত্র ৮ দিনেই ছাড়িয়ে গেছে ১০০ কোটির ঘর। সাফল্যের দৌড়ে হারিয়ে দিয়েছে এ বছরের বাকি সব হিন্দি ছবিকে।
কার্তিক যা-ই বলুন, গুজবের চাকা থামে কি না, সেটিই এখন দেখার! আপাতত নতুন ছবির তালিকা নিয়ে অপেক্ষায় কার্তিক। ‘শাহজাদা’ ও ‘ফ্রেডি’র মতো একের পর এক ছবিতে দেখা যাবে তাঁকে।

সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
২ ঘণ্টা আগে
ভারতীয় তারকাদের মধ্যে ধনসম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে শাহরুখ খান। অভিনয়ের বাইরে নানা ধরনের ব্যবসা ও বিনিয়োগের কল্যাণে বিপুল সম্পদের মালিক তিনি। গত এক বছরে শাহরুখ খানের মোট সম্পত্তিতে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে খানিকটা পিছিয়ে পড়লেও, শাহরুখ এখনো ভারতের সবচেয়ে ধনী...
২ ঘণ্টা আগে
একটি বিড়াল আর দুটি একাকী মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ। চিত্রনাট্যও লিখেছেন এই দম্পতি। এতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান। তাঁদের সঙ্গে আছে একটি বিড়াল, লাভ সিটারের গল্পে যার আছে....
২ ঘণ্টা আগে
ঈদ উপলক্ষে দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি কনটেন্ট বানিয়েছে এয়ারটেল। দৈনন্দিন জীবনের কাছের গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোম নট কামিং’। পরিচালনা করেছেন জাহিদ প্রীতম।
২ ঘণ্টা আগে