কলকাতায় নিজ বাসভবন থেকে আরেক মডেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। কলকাতা শহরে এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে শোবিজ জগতের চারজনের আত্মহত্যার ঘটনা ঘটল।
পুলিশ জানিয়েছে, সরস্বতী দাস নামে ওই মডেলের বয়স মাত্র ১৮ বছর। তিনি মডেলিংয়ের পাশাপাশি মেকআপ শিল্পীও ছিলেন। গতকাল রোববার শহরের কসবা এলাকার বেদিয়াডাঙ্গায় নিজ বাসভবনের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ পাওয়া গেছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সরস্বতী ছোটখাটো ব্যবসায়িক উদ্যোগের জন্য মডেলিং করছিলেন। বেশ কয়েকটি অফার ছিল তাঁর। গত শনিবার রাতে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, মনে হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে সঠিক তথ্য জানতে অন্যান্য বিষয়ও খতিয়ে দেখতে হবে। সরস্বতীর নানি প্রথমে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সবজি কাটার বঁটি দিয়ে দড়ি কেটে তাঁকে নামানো হয়। দ্রুত তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান বলে জানিয়েছেন পরিবারের লোকেরা। পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে।
সাম্প্রতিক সময়ে এর আগে যে তিনজন মডেল-অভিনেত্রী আত্মহত্যা করেছেন সেসব ঘটনার সঙ্গে সরস্বতীর এই ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, পুলিশ সেটি খতিয়ে দেখার চেষ্টা করছে। এর আগে মডেল মঞ্জুষা নিওগি, বিদিশা দে মজুমদার এবং টেলিভিশন অভিনেত্রী পল্লবী দের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁরা সবাই আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ সরস্বতীর মোবাইল ফোন জব্দ করেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর কার্যক্রম বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
জানা গেছে, সরস্বতীর শৈশবকালেই বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর মা-খালাদের কাছেই বড় হন তিনি।
২৪ মে মডেল মঞ্জুষার (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মঞ্জুষার মা বলেছিলেন, ২২ মে তাঁর বন্ধু এবং সহকর্মী বিদিশা দে মজুমদারের আত্মহত্যার ঘটনায় মর্মাহত হয়ে পড়েছিলেন মঞ্জুষা। এ থেকেই আত্মহত্যা করে থাকতে পারেন। ১৫ মে পল্লবী দে নামের আরেক মডেলের মরদেহ তাঁর ভাড়া করা অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়।
এই সম্পর্কিত পড়ুন:

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
৮ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
৯ ঘণ্টা আগে