মারা গেছেন কলকাতার সিরিয়ালের অভিনেত্রী পল্লবী দে। ‘রেশম ঝাঁপি’, ‘কুঞ্জছায়া’, ‘আমি সিরাজের বেগমে’র মতো ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন পল্লবী। বর্তমানে ‘মন মানে না’ নামে একটি সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন তিনি। রোববার সকালে তাঁর ফ্ল্যাট থেকে অভিনেত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে মৃত্যু হলো পল্লবীর, হত্যা নাকি আত্মহত্যা—তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। তাঁর অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টালিউডে।
পুলিশ জানিয়েছে, দেড় মাস ধরে এক সঙ্গীর সঙ্গে গড়ফা এলাকায় থাকতেন পল্লবী। রোববার সকালে বাইরে থেকে এসে পল্লবীর সঙ্গী দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই তিনি পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান। এরপরই পুলিশে খবর দেন তিনি।
অভিনেত্রী আত্মহত্যা করেছেন, প্রাথমিকভাবে এমন সন্দেহ থাকলেও কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, এর আগে সঙ্গীর সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল পল্লবীর। কী নিয়ে কথা-কাটাকাটি হয়, তা খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে অভিনেত্রী পল্লবী দের সঙ্গীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, পল্লবীর পরিবারের দাবি, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। যদিও নির্দিষ্ট কোনো নাম তাঁরা বলতে চাননি। অপেক্ষা করছেন ময়নাতদন্তের রিপোর্টের জন্য।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
৯ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১০ ঘণ্টা আগে