মুক্তির দিন থেকেই বেশ ভালো ব্যবসা করছে রহস্য-রোমাঞ্চে ভরপুর বলিউডের ‘ভুলভুলাইয়া’র সিক্যুয়াল ‘ভুলভুলাইয়া টু’। মুক্তির মাত্র আট দিনেই বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি ছাড়িয়েছে এই সিনেমা।
অনীস বাজমী পরিচালিত এই হরর কমেডি দর্শক মনে জায়গা করে নিতে সফল হয়েছে। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছে কার্তিক-কিয়ারা অভিনীত ছবিটি। এ ছাড়া টাবু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রার অভিনয় প্রশংসা কুড়াচ্ছে।
হিন্দুস্তান টাইমস জানায়, গতকাল শনিবার বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলে ‘ভুলভুলাইয়া টু’। শুক্রবার পর্যন্ত ছবিটির আয় ছিল ৯৮ দশমিক ৫৭ কোটি টাকা, তাই সহজেই শনিবার ১০০ কোটির গণ্ডি পার করে এই হরর কমেডি। ‘ভুলভুলাইয়া টু’ ১০০ কোটি পার করায় রেকর্ড গড়লেন কার্তিক আরিয়ানও। এর আগে কার্তিকের ‘সোনু কে টিট্টু কি সুইটি’ ছবিটিই একমাত্র ১০০ কোটির ক্লাবে নাম লেখাতে সফল হয়েছিল। ১০০ কোটি পেরোনোর খুশিতে মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে স্ট্রিট ফুড খান কার্তিক। আর তা ফ্রেমবন্দী করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন পাপারাজ্জিরা।
আন্তর্জাতিক বাজারেও ভালো সংগ্রহ কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া টু’। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ কয়েকটি দেশে ভালো করছে সিনেমাটি।
এই সম্পর্কিত আরও পড়ুন:

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে