কদিন আগেই বলিউডের জনপ্রিয় ‘ভুলভুলাইয়া’ সিনেমার সিক্যুয়াল ‘ভুলভুলাইয়া টু’-এর টিজার প্রকাশ পায়। এতে কার্তিক আরিয়ান ও রাজপাল যাদবকে দেখা যায়। এরপর প্রকাশ্যে আসে সিনেমার অন্যতম দুই অভিনয়শিল্পী টাবু ও কিয়ারা আদভানির ফার্স্ট লুক।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ফার্স্ট লুকে টাবুকে ভীত দেখা গেছে। আয়নায় তাকিয়ে আছেন তিনি। তাঁর চোখেমুখে ভয়! স্ট্রেট চুলের টাবু দাঁড়িয়ে আছেন আয়নার সামনে। কিন্তু আয়নার প্রতিফলনে ঢেউ খেলানো চুল নড়ছে। আর তা দেখেই আঁতকে উঠেছেন টাবু।
‘ভুলভুলাইয়া টু’ যে বেশ ভয়ের ছবি হতে চলেছে, তা এই মোশন পোস্টারে স্পষ্ট। ইনস্টাগ্রামে নিজের লুক শেয়ার করে ক্যাপশনে টাবু লিখেছেন, ‘শয়তান নাকি স্বর্গের দূত, নাকি তার মাঝামাঝি কিছু?’ তবে ছবিতে তাঁর চরিত্রের নাম কী তা জানা যায়নি।
টাবুর লুকের মতো একই কায়দায় বৃহস্পতিবার শেয়ার করা হয়েছিল কিয়ারা আদভানির ফার্স্ট লুক। তাঁর চোখেমুখেও ছিল ভয়ের ছাপ। তবে কিয়ারার ক্ষেত্রে একটু অন্যভাবে ভৌতিকতা ফুটিয়ে তোলা হয়। তাঁর মাথায় ছিল ভুতুড়ে হাত, যা দেখে চমকে উঠতে দেখা গেছে কিয়ারাকে।
প্রথম ছবি ‘ভুলভুলাইয়া’র মতো ‘ভুলভুলাইয়া টু’ সিনেমাও সাইকোলজিক্যাল থ্রিলার হতে চলেছে। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া’ সিনেমা বেশ সাড়া ফেলে বলিউড সিনেমাপ্রেমীদের মধ্যে। ভক্তদের প্রত্যাশা আগের ছবির মতো রহস্য-রোমাঞ্চে ভরপুর থাকবে সিক্যুয়ালটিও। আগামী ২০ মে মুক্তির কথা রয়েছে অনীস বাজমী পরিচালিত ‘ভুলভুলাইয়া টু’ সিনেমার।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৭ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৭ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৮ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৮ ঘণ্টা আগে